সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

জসীম উদ্দিন আকাশের কথায় নোলক বাবুর কন্ঠে ‘আমার পোড়া দেহ’

  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৭.৩৪ এএম
  • ২২৯ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার: বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘আমার পোড়া দেহ’। জসিম উদ্দিন আকাশের কথায় সুর করেছেন এস কে শানু ও সঙ্গীত আয়োজন করেছেন মুসফিক লিটু। গানটিতে কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী নোলক বাবু।মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন আলভী মামুন ও স্নিগ্ধা। গানটির ভিডিও পরিচালনা করছেন সৌমিত্র ঘোষ ইমন ।মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ।

গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, আমার স্বপ্ন আছে আমার লেখা গান গাইবেন বাংলাদেশের প্রতিটি শিল্পী, এই স্বপ্ন নিয়েই কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি একদিন বিডি২৯ মাল্টিমিডিয়া ও জসিম উদ্দিন আকাশের গান দিয়ে পুরো পৃথিবীর বাংলা ভাষার মানুষের মনে জায়গা করে নিবে। যুগের পরে যুগ বেচেঁ থাকবে আমাদের গান গুলো মানুষের হৃদয়ে। গীতিকার জসিম উদ্দিন আকাশ গান নিয়ে বলেন,আমি অনেক ব্যস্ত থাকি এতো ব্যস্ততার মধ্যে দিয়ে ও গান লেখি কারণ ভালো লাগা ও ভালোবাসা থেকে আমার গান লেখা কন্ঠশিল্পী নোলক বাবু আমার লেখা গানটি অসাধারণ গেয়েছেন।

গানটির সুর, সঙ্গীত আয়োজন, মিউজিক ভিডিও সব মিলিয়ে ‘আমার পোড়া দেহ’ গান ও ভিডিও এ সময়ের দর্শক-শ্রোতার মনে ছাপ ফেলবে বলেই আশা করছি। নোলক বাবু বলেন, জসিম উদ্দিন আকাশের লিখনি আমার কাছে অনেক ভালো লেগেছে যার কারনে এই গানটি করা আরও বেশি ভালো লাগার বিষয় হলো, জসিম উদ্দিন আকাশ সুদূরপ্রবাসী হয়ে ও বাংলাদেশের সঙ্গীত নিয়ে চিন্তা করেন এবং একটির পর একটি গান উপহার দেন ।

আমি চেষ্টা করেছি খুব দরদ দিয়ে গানটি গাওয়ার। আশা করি, শ্রোতাদের ভাল লাগবে। ভিডিও পরিচালক সৌমিত্র ঘোষ ইমন বলেন, গীতিকার ও ব্যবসায়ী জসিম উদ্দিন আকাশের লিখনিতে গানটি সব কিছু মিলে দারুণ হয়েছে। বিডি ২৯ মাল্টিমিডিয়ার আরও ধামাকা নিয়ে আসবো জসিম উদ্দিন আকাশের গান একের পর এক নিয়ে আসবো । মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন আলভী মামুন ও স্নিগ্ধা। আশা করছি দর্শকরা ভালো ভাবে নিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com