বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লায় সিএনজি ভর্তি ১৪,০০ ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২০, ৭.৫৯ পিএম
  • ৪০২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন
কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি সিএনজি বোঝাই ১৪০০ বোতল ফেন্সিডিলসহ ইব্রাহিম ইবু (২৬) নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
আটককৃত ইব্রাহিম কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন সুবর্ণপুর গ্রামের আলেক হোসেনের ছেলে।
সোমবার (২রা মার্চ) কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন।
পুলিশি সূত্রে জানা গেছে,রবিবার ভোর রাত ৫টায় জেলার কোতোয়ালি থানাধীন পাঁচথুবী ইউনিয়নের জালুয়াপাড়া নামক এলাকায় গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্য আনোয়ারুল আজিমের নির্দেশনায় এস আই তপন বাগচী, এস আই কামাল হোসেন ও এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে, সিএনজিতে তল্লাশি চালিয়ে ৩টি চটের বস্তা ও সিটের উপর রাখা ৪টি প্লাস্টিকের বস্তাসহ মোট ৭টি বস্তায় ২০০ বোতল করে মোট ১৪০০ বোতল ফেন্সিডিল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।
ওই সময়  পাচারে ব্যবহৃত সিএনজিটি আটক করা হয়।যার রেজিষ্টেশন নং- কুমিল্লা-থ-১১-১০৭৪।
পরে ওই  ঘটনায় কোতায়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com