সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১.০৩ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৮ জন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর হাসপাতাল এলাকা ও একই সড়কের সদর উপজেলার পাথালিয়া লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামের হাজী আকরাম আলী শেখের ছেলে ফরহাদ শেখ (৩২), মাদারীপুর জেলার কালকিনী পৌর এলাকার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের মালেক ব্যাপারীর ছেলে সৈয়দ ব্যাপারী (৩৩)  এবং গোপালগঞ্জ শহরের সোনাকইড় এলাকার মোশারফ শিকদারের স্ত্রী রুবি বেগম (৬৪)।

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জমির হোসেন জানান, রিয়াজ নামে এক মাছ ব্যবসায়ী বাগেরহাট জেলার ফকিরহাট ফলতিতা বাজার থেকে মাছ কিনে পিকআপে চেপে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। পিকআপটি গোপিনাথপুর হাসপাতাল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও ইজিবাইকসহ অন্তত ৫টি যানবাহনে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সৈয়দ ব্যাপারী প্রাণ হারান।

গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পর মোটরসাইকেল চালক ফরহাদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর ৭ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করে। বিকেল ৪ টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

অপরদিকে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. মারিদুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া লিংক রোডে একটি মোটরসাইকেল পথচারী রুবি বেগমকে ধাক্কা দেয়। এতে রুবি বেগম ও মোটর সাইকেলচালক আহত হন। তাদেরকে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে রুবি বেগম মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com