মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কাউখালীতে ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে সুমন জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৪.২৯ পিএম
  • ১৬৯ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, সাবেক ছাত্র নেতা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহমেদ সুমন নির্বাচনী প্রচারনা ও গণসংযোগে নারী পুরুষসহ সকল বয়সের মানুষের ঢল নেমেছে উপজেলার সর্বত্র। নির্বাচনী গণসংযোগে চশমা মার্কায় ভোট প্রার্থনাকালে যেখানে যাচ্ছেন সেখানেই সকল বয়সের মানুষের মাঝে উৎসাহ উদ্দিপনা নিয়ে এগিয়ে আসছে জনতার ঢল, রূপ নিচ্ছে জনপ্রিয়তা।

উপজেলার সচেতন ভোটারগণ অন্যান্য প্রার্থীদের মিথ্যা অঙ্গিকারে না ভুলে নিজ নিজ সিদ্ধান্তে এই নির্বাচনে চশমা মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করেছেন।

স্ব-উদ্যোগে এগিয়ে আসছেন চশমা মার্কার নির্বাচনী প্রচার প্রচারণায়। ২১মে নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ মৃদুল আহম্মেদ সুমন বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করেন উপজেলার সর্বস্তরের জনগণ। সকল স্তরের মানুষের মুখে বার বার স্লোগান উঠেছে-“সুখে-দুঃখে যাকে পাই, সে আমাদের সুমন ভাই”। “প্রার্থী হিসেবে তাকেই আমরা বিজয়ের মালা আবারও পরাতে চাই”।

ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন জানান, আমার নির্বাচনী প্রতিশ্রুতি আমি আমৃত্যু জনগণের পাশে থাকতে চাই। মানুষ হিসাবে আমি কেমন তা আজ উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের প্রতিকে রূপ নিয়েছে আমার নির্বাচনী প্রতিক চশমা মার্কা। মানুষের মুখে মুখে শুধু চশমা মার্কা। ইন্শাআল্লাহ্ ২১ মে চশমা মার্কায় ভোট দিয়ে জনগণ আমাকে বিজয়ী করবেন আশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com