সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুকধারীর গুলিতে ৮ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪, ৭.০৭ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

মেক্সিকোর মোরেলোস প্রদেশে বন্দুকধারীর গুলিতে ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ১১ মে দেশটির পর্যটন শহর কুয়ের্নাভাকার সঙ্গে রাজধানী সংযোগকারী একটি হাইওয়ের কাছে হুইটজিলাক পৌরসভায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

শহরের মেয়র রাফায়েল ভার্গাস বলেন, এই সহিংসতা বন্ধ হওয়া উচিত। জনগণের জন্য ক্ষতিকর এমন সব অপরাদে আমরা নিন্দা জানাই।

গত বছরের নভেম্বরে কুয়ের্নাভাকাতে পুলিশ এবং কথিত অপরাধীদের মধ্যে গোলাগুলিতে ৯ জনের মৃত্যু হয়।

সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সাল থেকে মেক্সিকোজুড়ে প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ খুন হয়েছে।

উল্লেখ্য, ছুটি কাটানোর জন্য মেক্সিকোর বাসিন্দাদের জন্য মোরেলোস খুবই জনপ্রিয় গন্তব্য। যদিও এটি গুয়েরেরো রাজ্যের সীমান্তে অবস্থিত। মাদকসহ বিভিন্ন অপরাদে এই রাজ্য অশান্ত হয়ে উঠেছে।

সূত্রঃ আরটিভি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com