মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

অফিস ফাঁকি দিয়ে ব্যক্তিগত ব্যবসা করেন সরকারি কর্মচারী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৪.২৪ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- সরকারি চাকুরি বিধির কোন তোয়াক্কা না করে দীর্ঘদিন থেকেই অফিস ফাঁকি দিয়ে নিয়মিত ব্যক্তিগত ব্যবসা করেন লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) হারাধন চন্দ্র নাথ।

রবিবার (১৩মে) দুপুর সোয়া ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা শহরের তমিজ মার্কেটে অবস্থিত হাই ফার্মেসীতে ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন হারাধন।

অফিস সময়ে সরকারি দায়িত্ব পালন না করে, ব্যক্তিগত ব্যবসা পরিচালনার বিষয়ে জানতে চাইলে, উপস্থিত সাংবাদিকদের সঠিক কোনো উত্তর না দিয়ে অসংলগ্ন কথাবার্তা বলেতে থাকেন তিনি। এক পর্যায়ে দোকান থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান হারাধন।

মার্কটের কয়েকজন ব্যবসায়ী জানান, আমরা শুনেছি উনি ভূমি অফিসে চাকরি করেন। সরকারি অফিস টাইম ৫টা পর্যন্ত হলেও বেশিরভাগ সময় ১২টা ১টার দিকে এসে উনি দোকানে বসেন।

স্থানীয় কয়েকজন সেবাগ্রহীতা জানান, হারাধন বাবু এলাকায় নিজেকে ভূমি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। বাড়ির পাশেই নিজ অফিস হওয়ায় অফিস করা নিয়ে ওনার কোন নিয়মনীতি নেই, কখনো ১ঘন্টা আবার কখনো ২ঘন্টা এই, এর বেশি আর তাকে পাওয়া যায় না।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, এটা অন্যায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com