মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেশে ফিরেছে এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক

  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪, ৭.১৮ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে অবশেষে দেশে ফিরেছে এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিক। সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলেছে পাথর বোঝাই জাহাজটি।

জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ধ্যা ছয়টা পর এমভি আবদুল্লাহ সন্ধ্যা কুতু্বদিয়া চ্যানেলে নোঙর করে।

তবে জাহাজে থাকা নাবিকরা চট্টগ্রামে ফিরবেন মঙ্গলবার বিকেলে। চট্টগ্রাম বন্দর এলাকার সদরঘাটে কেএসআরএমের জেটিতে তাদের উষ্ণ অভ্যর্থনা দেওয়া হবে।

জিম্মি দশা থেকে মুক্ত হয়ে এমভি আবদুল্লাহ সোমালিয়া থেকে গত ২২ এপ্রিল দুবাইয়ের আল হামরিয়া বন্দরে ভেড়ে। সেখানে কয়লা খালাস শেষে ২৭ এপ্রিল মিনা সাকার বন্দরে যায় জাহাজটি।

ওই বন্দর থেকে ৫৬ হাজার টন চুনাপাথর বোঝাই করে রওনা দেয় চট্টগ্রামের উদ্দেশে। এদিন সকালেই বাংলাদেশের জলসীমায় পৌঁছে যায়।

গত ১২ মার্চ জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলের ৬০০ নটিক্যাল মাইল দূরে অস্ত্রের মুখে জাহাজ ও ২৩ নাবিককে জিম্মি করে ফেলে জলদস্যুরা।

এরপর ৩৩ দিন কাটে নানা উদ্বেগ-উৎকণ্ঠা ও গুঞ্জনের মধ্যে। গত ১৪ এপ্রিল মুক্তিপণ দিয়ে জিম্মিদশা থেকে মুক্ত হয় ২৩ নাবিকসহ জাহাজটি।

এদিকে জিম্মিদশা মুক্তি মেলার পর থেকেই স্বজনরা রয়েছেন নাবিকদের ফেরার অপেক্ষায়। কবির গ্রুপের মিডিয়া কর্মকর্তা বলেছেন, এমভি আবদুল্লাহ নোঙর করার পরই শুরু হবে পণ্য খালাস। মঙ্গলবার বিকেল চারটার দিকে নাবিকরা সবাই সদরঘাটে কেএসআরএমের জেটিতে উপস্থিত হবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com