সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আগামী ১৫ মে থেকে রাজশাহীর বাজারে পাওয়া যাবে আম

  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪, ৬.২৬ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

রাজশাহীর বাজারে আগামী ১৫ মে থেকে পাওয়া যাবে গুটি আম। এরপর পর্যায়ক্রমে অন্যান্য জাতের আমগুলো বাজারে উঠতে শুরু করবে। আম ব্যবসায়ী ও বাগান মালিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আম নামানোর সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসক।

রোববার (১২ মে) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আম বাগান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সীমা নির্ধারণ করেন জেলা প্রশাসক মো. শামীম আহমেদ।

তিনি জানান, নির্ধারিত সময়ের আগে বাগানের কোনো আম পাকলে উপজেলা প্রশাসন অবহিত করে তা নামিয়ে বাজারজাত করতে পারবেন ব্যবসায়ীরা।

এ সময় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।

আম বাগান মালিক ও ব্যবসায়ীরা বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতি মুনাফার আশায় অপরিপক্ক আম কীটনাশক দিয়ে বাজারজাত করার চেষ্টা চালান। তবে জেলা প্রশাসকের এমন সিদ্ধান্তের কারণে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করার সুযোগ পাবেন না বলে জানান ব্যবসায়ীরা।

এ বিষয়ে ব্যবসায়ীরা আরও বলেন, আমের উৎপাদন কিছুটা কম হওয়ায় এবার দাম থাকবে চড়া।

জানা গেছে, ১৫ মে থেকে গুটি আম পাড়া যাবে, ২৫ মে থেকে গোপালভোগ ও রানিপছন্দ, ৩০ মে থেকে খিরসাপাত, ২৫ মে থেকে লক্ষণভোগ, ১০ জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা আম, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ০৫ জুলাই থেকে বারি আম ৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি আর ২০ আগস্ট থেকে পরিপক্ক ইলামতি আমি নামানো যাবে। এ ছাড়া কাটিমন ও বারিআম-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক উম্মে ছালমা বলেন, রাজশাহীতে এ বছর ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। গত বছর এ জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে চাষ হয়েছে। এ বছর ১৯ হাজার ৬০২ হেক্টর জমির বাগানে ২ লাখ ৬০ হাজার মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com