সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

লোক নাট্যদলের নাটক বৈকুন্ঠের খাতা’র ৫০তম মঞ্চায়ন।

  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ৮.৩২ এএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ লোক নাট্যদলের নাটক বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৈকুন্ঠের খাতা’র ৫০তম মঞ্চায়ন আগামী ১৯ জুন শুক্রবার। এ উপলক্ষ্যে বৈকুন্ঠের খাতা ‘মঞ্চায়নের পঞ্চাশ’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে এদিন সন্ধ্যায় সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমি’র পরীক্ষণ থিয়েটার হলে। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে ২০১১ সালের ২ জুন বৈকুন্ঠের খাতা’র প্রথম মঞ্চায়ন হয়েছিলো। উল্লেখ্য, সেবছর বিশ্ব কবির সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে সরকার ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করে। তারই অংশ হিসেবে সরকারী অনুদানে বিভিন্ন নাট্যদল বিশ্ব কবি রচিত সরাসরি নাটক ও তাঁর সাহিত্যকর্ম থেকে নাটক মঞ্চায়ন করে। সরকারের আর্থিক অনুদানে প্রযোজিত নাটকগুলোর মধ্যে বৈকুন্ঠের খাতা ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে এবং এখনো সগৌরবে নিয়মিত মঞ্চস্থ হচ্ছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকটি বাংলাদেশের বিভিন্ন শহরে এবং একাধিকবার ভারতের ত্রিপুরা এবং আসামে অনুষ্ঠিত উৎসবে মঞ্চস্থ হয়েছে। বৈকুন্ঠের খাতার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদুর রহমান পিপলু, আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম টিপু, আনোয়ার কায়সার, জাহিদ চৌধুরী, মনিকা বিশ্বাস, বাসুদেব হালদার, নাদিত নূর চৌধুরী, সুধাংশু নাথ, মিনহাজুল হুদা দীপ, তানজিনা রহমান, তৌহিদুল ইসলাম, সাদেক ইসলাম প্রমুখ। মঞ্চ পরিকল্পনায় জাহিদুর রহমান পিপলু, আবহ সঙ্গীত মুজাহিদুল হক লেনিন, আলোক পরিকল্পনায় জি. এম. সিরাজুল হোসেন। লোক নাট্যদল বৈকুন্ঠের খাতা’র ৫০তম মঞ্চায়ন উপলক্ষ্যে ১৯ আগস্ট সন্ধে সাড়ে ছ’টায় পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠানমালার আয়োজন করেছে। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টরন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সান্মানিক সভাপতি, নাট্যজন রামেন্দু মজুমদার। এ উপলক্ষ্যে নাটকের কলা-কুশলীদের ৫০তম মঞ্চায়নের স্মারক প্রদান করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com