মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

সহকর্মীদের বাধার মুখে শিল্পকলা ছাড়লেন অ্যাকাডেমির পরিচালক জ্যোতিকা পাল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫৯ পিএম
  • ১৪৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকার পতনের দেড়মাস প্রথমবারের মতো শিল্পকলা অ্যাকাডেমিতে এসেছিলেন অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। কিন্তু সহকর্মীদের বাধার মুখে সেখানে বেশিক্ষণ টিকতে পারেননি। পরে তাকে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে।

গত বছরের মার্চে অভিনয়শিল্পী জ্যোতিকা পাল জ্যোতিকে শিল্পকলা অ্যাকাডেমির পরিচালক হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।

গত পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর তাকে কখনো শিল্পকলায় দেখা যায়নি। মঙ্গলবার অনেকটা হঠাৎ করেই অফিসে যান তিনি।

তবে অফিসে প্রবেশের পরই উত্তেজিত সহকর্মীদের তোপের মুখে পড়েন জ্যোতি। একপর্যায়ে বাধ্য হয়ে শিল্পকলা একাডেমি থেকে চলে যান। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে জ্যোতি অফিসে ঢোকায় অবাক হয়েছেন বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির সিনিয়র ইনস্ট্রাক্টর আইরিন পারভীন লোপা।

তিনি বলেন, কীভাবে অফিসে আসবেন তিনি? যিনি স্বৈরাচার সরকারের হয়ে কথা বলেছেন। যারা সরাসরি বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করতে উৎসাহিত করেছেন, যারা রক্ত ঝরার জন্য দায়ী, তাদের আমরা সহকর্মী হিসেবে চাই না।

এদিনের ঘটনার বর্ণনা দিয়ে আইরিন বলেন, তিনি অফিসে ঢুকেই দেখেন বিভিন্ন বিভাগের সহকর্মীদের জড়ো হতে দেখে জ্যোতি দরজা বন্ধ করে দেন।

এরপর তারাই জ্যোতিকে অফিস ছাড়তে বলেছেন বলে জানান আইরিন পারভীন। বলেন, আমরাই তাকে বলেছি অফিস থেকে চলে যেতে বলি।

‘তিনি বলেছেন, এখনো নিজেকে সরকারের নিয়োগ পাওয়া কর্মকর্তা ভাবছেন। তার অধিকার রয়েছে অফিসে আসার। যে সরকার নেই, সেই সরকারের দাপট দেখাচ্ছেন। আমরা তাকে সসম্মানে চলে যেতে বলেছি,’ যোগ করেন আইরিন পারভীন লোপা।

তিনি আরও বলেন, কারণ, জ্যোতি ‘আলো আসবেই’ নামে একটি গ্রুপে যুক্ত হয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন। এমন লোক আমরা দেখতে চাই না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com