মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বাংলা সুরে আমেরিকায় লাল সবুজ পতাকা ওড়ালেন অপ্সরা।

  • আপডেট সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ৯.৪৩ পিএম
  • ৪৮১ বার পড়া হয়েছে

মা আর বাবা বাংলাদেশের হলেও, ১১ বছর বয়সী অপ্সরা বণিকের বেড়েওঠা সূদূর আমেরিকায়। যেখানে পড়াশোনার পাশাপাশি চলে তার গানের তালিম। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, দেশাত্মবোধক কিংবা আধুনিক গানে পারদর্শী অপ্সরা। নিজস্ব লেখা আর সুরের অবদানে আছে একটি ইংরেজি গানেও!

যদিও বেড়েওঠা ভিনদেশে, তাই বলে যে অপ্সরার হৃদয়ে নেই বাংলা, তা কিন্তু নয়। সুযোগ পেলেই বাংলায় সুরের মুর্ছনা ছড়ান ক্ষুদে এই শিল্পী, বিশেষ করে গানের প্রতিযোগিতায়। এই যেমন, সম্প্রতি আমেরিকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান আইকন আয়োজনে বাংলা গান নিয়ে অংশ নিয়েছিলেন তিনি। প্রাপ্তিতে হয়েছেন থার্ড রানার আপ। ২২ দেশের শিল্পীদের সাথে লড়াই করে, এই খ্যাতি অর্জন করেছেন তিনি।

প্রতিযোগিতা থেকে অর্জিত অর্থ নিয়ে সম্প্রতি বাংলাদেশে এসেছেন, আমেরিকান বংশোদ্ভুত অপ্সরা। সবিধাবঞ্চিদের দিকে বাড়িয়েছেন সহযোগিতার হাত। বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং ছায়াতল ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা সামগ্রী ও খাবার বিতরণ করছেন তিনি। খাবার দিচ্ছেন রাতে রাস্তায় থাকা দরিদ্র মানুষের মাঝে। এ প্রসঙ্গে অপ্সারা বলেন, বিদেশে বড় হলেও দেশের জন্য সব সময় মন কাঁদে আমার। সব সময় সুযোগ খুঁজি, দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু করার। ২০১৭ সালে পরিবারের সাথে আমি একবার বাংলাদেশে আসি। তখন রাস্তায় শিশুদের ঘুমিয়ে থাকতে দেখেছি। তখন মাকে জিজ্ঞেস করেছিলাম, এরা রাস্তায় ঘুমায় কেন? তখন মা বলে, তারা গরীব-আশ্রয়হীন বলেই রাস্তায় ঘুমায়। তখন থেকেই ইচ্ছে জাগে, এমন সব শিশুদেড় জন্য কিছু করার। সে তাড়না থেকেই প্রতিযোগিতা থেকে অর্জিত অর্থ নিয়ে বাংলাদেশে ছুটে এসেছি।

সবিধাবঞ্চিদের সহযোগিতা করতে এসে বেশকটি গানের রেকর্ডিং করেছেন অপ্সরা। যেগুলোর মধ্যে কয়েকটির হয়েছে মিউজিক ভিডিও নির্মাণ। গান চর্চার পাশাপাশি অপ্সরা বণিকের স্বপ্ন, বড় হয়ে হবেন ক্যান্সার স্পেশালিস্ট। বছরে একবার হলেও বাংলাদেশে এসে বিনা পয়সায় সেবা দিবেন দরিদ্রদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com