মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল পিস সামিট অনুষ্ঠিত।

  • আপডেট সময় শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১২.১৪ এএম
  • ৪২৪ বার পড়া হয়েছে

 

আসাদুজ্জামান মাসুদঃ ভারতের কোলকাতায় বেদিক ভিলেজ রিসোর্টে ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল ও ময়ূরপঙ্খী ফাউন্ডেশনের উদ্যোগে “ইন্টারন্যাশনাল পিস সামিট” অনুষ্ঠিত হয় । শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ-ভারতের ডেলিগেটদের সরাসরি উপস্থিতিতে এই আন্তর্জাতিক সামিটটি অনুষ্ঠিত হয় । এছাড়া এই সামিটে আরো কয়েকটি দেশের ময়ূরপঙ্খীর পিস অ্যাম্বাসিডরগণ অনলাইন ডেলিগেট হিসেবে যুক্ত হয় । সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে সাবেক বিধায়ক, রাজনৈতিক ও সমাজকল্যাণ ব্যক্তিত্ব বৈশালী ডালমিয়া । সামিটটি পরিচালনা ও সভাপতিত্ব করেন ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন ।

বিশেষ অতিথি ও স্পীকার ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের (অবঃ) উপ-পরিচালক মমতাজ বেগম, ময়ূরপঙ্খীর ইন্টারন্যাশনাল কালচারাল অ্যাম্বাসিডর পায়েল ভার্মা, পিস অ্যাম্বাসিডর সাহানা মল্লিক, চিত্রপরিচালক অরুনিমা দে, ব্যবসায়ী ও সমাজসেবী অনিন্দিতা দাসগুপ্তা, প্রফেসর ড. সুজয় বিশ্বাস, প্রফেসর শাহরিয়ার পারভেজ, মাষ্টারসেফ প্রীতম সরকার, উপদেষ্টা সালাউদ্দিন স্বপন, রোটারিয়ান পার্থ প্রতিম মুখার্জী, ডিজাইনার চন্দ্রিমা বসু, ডায়াটেসিয়ান অনুশ্রী মিত্র, সাংবাদিক দেবপাম সরকার, সেফ দেবলিনা মুখার্জী, এডমেকার বাপি সাহা, মৌমিতা ঘোষ রতন ঝাউয়ারসহ আগত ডেলিগেট, সাংবাদিকবৃন্দ ।

রুহিত সুমন বলেন, প্রথমেই ধন্যবাদ জানাবো এই আন্তর্জাতিক সামিটে যারা স্পন্সর ও পৃষ্ঠপোষকতা করেছেন তাদের । তাদের সহযোগিতা সামিটটিকে সুন্দর ও আকর্ষণীয় করেছে । ধন্যবাদ জানাবো আগত সম্মানিত অতিথি, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডী, ডেলিগেট, সাংবাদিকসহ যারা বিভিন্নভাবে এই সামিটের সাথে সম্পৃক্ত ছিলেন । আমি আশা করি আপনাদের ঐকান্তিক সহযোগিতা ভব্যিষতেও অব্যাহত থাকবে ।

বাংলাদেশ-ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সামিটে শান্তি সংস্কৃতি, লিডারশীপ বিষয়ে বক্তাগণ আলোচনা করেন । এছাড়া দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিদের স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য “ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয় । পরবর্তীতে আরো কয়েকটি দেশে এই ইন্টারন্যাশনাল পিস সামিটের আয়োজন করা হবে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com