সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আন্তর্জাতিক উৎসবে পুরস্কার পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’

  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৯.১১ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক উৎসবে পুরস্কার পেল নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’।  সোমবার (১১ জুলাই) দক্ষিণ কোরিয়ার বুচেন আন্তর্জাতিক ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভালে এটি পুরস্কৃত হয়েছে।

উৎসবটিতে জুরি পুরস্কার ‘বুচেন চয়েস’ পেয়েছে ‘মশারি’।  এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি সেখানে প্রদর্শিত হয়।

‘মশারি’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘‘ন’ ডরাই’’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।  উৎসটিতে অংশ নিতে গত ৮ জুলাই নুহাশ হুমায়ূনের সঙ্গে দক্ষিণ কোরিয়া গিয়েছেন তিনিও।  সেখান থেকে পুরস্কারপ্রাপ্তির খবরটি দিয়েছেন এই তারকা।

উচ্ছ্বাস প্রকাশ করে সুনেরাহ বলেন, ‘এখানকার দর্শক আমার সিনেমাটি খুব পছন্দ করেছেন, অনেকে আমার অভিনয়েরও প্রশংসা করেছেন।  একটা অন্যরকম ভালোলাগা কাজ করছে।  এই উৎসবটি দক্ষিণ কোরিয়ায় খুবই জনপ্রিয়।  ‘

তিনি আরো বলেন, ‘আমার পরিচালক নুহাশ হুমায়ূনকে যতই ধন্যবাদ জানাই তা যথেষ্ট নয়, তিনি সত্যিই একজন কঠোর পরিশ্রমী এবং একজন সৃজনশীল নির্মাতা।  এই প্রজেক্টের একটি অংশ হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।  ’

দেশি জামদানি শাড়ি পরে উৎসবটিতে অংশ নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।  সুনেরাহ সামাজিকমাধ্যমে নিজের ছবি প্রকাশ করতেই তা নেটিজেনদের নজর কেড়ে নিয়েছে।  শনিবার (১৬ জুলাই) দক্ষিণ কোরিয়া থেকে দেশে ফিরবেন সুনেরাহ।

নুহাশ জানান, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে, এমন পটভূমিতে দুই বোনের গল্প দেখানো হয়েছে ‘মশারি’তে।  ভৌতিক ঘরানার এই চলচ্চিত্রে আরো দেখানো হয়েছে, এক রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনশূন্য হয়ে যাচ্ছে।  সবশেষ দু’জন বেঁচে আছেন।  তারা বুঝতে পারেন রক্তপিপাসু এই পোকা থেকে তাদের বাঁচাতে পারে কেবল মশারি!

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ পুত্রের স্বল্পদৈর্ঘ্যটি এর আগে সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিল।  এতে সুনেরাহ ছাড়াও অভিনয় করেছেন হুমায়ূন আহমেদের নাতনি ও শীলা আহমেদের মেয়ে অনোরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com