বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আজ বাতিঘরের “মাংকি ট্রায়াল”

  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১২.৫১ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ নাট্যদল ‘বাতিঘর’ তাদের, ১৫তম প্রযোজনা ‘মাংকি ট্রায়াল’ এর ৬ষ্ঠ প্রদর্শনী নিয়ে

আজ ১৬ জুলাই (শনিবার) ২০২২, সন্ধ্যা ৭ঃ১৫ মিনিটে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দর্শকের মুখোমুখি হতে যাচ্ছে।

জেরম লরেন্স এবং রবার্ট এডউইন লি. -র ‘ইনহেরিট দ্য উইন্ড ‘-এর গল্প অবলম্বনে এই নাটকটির নির্দেশনা ও মঞ্চরূপ দিয়েছেন মুক্তনীল।

গত ৩১ ডিসেম্বর,২০২১ নাটকটির উদ্বোধনী প্রদর্শনীর পর ঢাকার মঞ্চে ব্যাপক আলোচনায় এসেছে নাটকটি।

নাটকটি মূলত ১৯২৫ সালের, আমেরিকার বহুল আলোচিত ‘স্কোপস মাংকি ট্রায়াল’ ঘটনা অবলম্বনে নির্মিত।

গল্পে দেখা যায়, আমেরিকার একটি রাজ্য হিলসবোরো শহরের একটি পাবলিক স্কুলের বিজ্ঞান শিক্ষক বার্ট্রাম কেইটস। যিনি তৎকালীন বাটলার আইন উপেক্ষা করে ছাত্রদের সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ সম্পর্কিত ডারউইনের থিওরি শেখানোর জন্য দোষী সাব্যস্ত হন এবং তৎকালীন প্রতিক্রিয়াশীল ও ধর্মান্ধ মৌলবাদীরা ক্রোধে ফেটে পড়ে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার দায়ে জেলখানায় বন্দী করা হয় একজন বিজ্ঞান শিক্ষককে। বাটলার আইন এমন এক রাষ্ট্রীয় আইন যা পাবলিক স্কুলের শিক্ষকদের স্কুলের ক্লাসে সৃষ্টিবাদের পরিবর্তে বিবর্তনবাদ শেখানো নিষিদ্ধ করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ম্যাথিউ হ্যারিসন ব্র‍্যাডি এবং আসামীপক্ষের আইনজীবী হেনরি ড্রামন্ড এর বিবিধ যুক্তিতর্কের উত্থান-পতনের মধ্য দিয়ে মামলাটি এক যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছায় যা ইতিহাসে এক নতুন অধ্যায়ের সুচনা করে। বিচার প্রক্রিয়াটি বিবর্তনের সত্যতা নিয়ে একটি জাতীয় বিতর্কের সৃষ্টি করে, বৈজ্ঞানিক প্রমাণকে জনসাধারণের সামনে আনতে সাহায্য করেছিল। এই ধরনের বিতর্ক আজও অব্যাহত রয়েছে।
মামলাটি মিডিয়াতে তীব্রভাবে আলোচিত হয় ও পুরো বিশ্বের নজর কাড়ে এবং আলোচিত হয়।
নাটকটিতে অভিনয় করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল, খালিদ হাসান রুমি, সঞ্জয় গোস্বামী, সাদ্দাম রহমান, মৃধা অয়োমী, তারানা তাবাসসুম চেরী, স্বরণ বিশ্বাস, জর্জ দীপ্ত, রুম্মান শারু, সাবরিনা শারমিন, সঞ্জয় হালদার, ইয়াসির আরাফাত, ফয়সাল মাহমুদ, রাজু আহমেদ, রিয়াজ, উম্মে হাবিবা, শৈবাল, নাদিয়া জান্নাত, তাস্বিন, জুবি সহ বাতিঘরের নাট্যকর্মীরা।

দেশের তারুণ্যদীপ্ত নাটকের দল বাতিঘর ভিন্নধারার কাজের ধারাবাহিকতায়’ এর আগে ঊর্ণাজাল , অলিখিত উপাখ্যান, হিমুর কল্পিত ডায়েরি, র‍্যাডক্লিফ লাইন সহ বেশ কিছু মঞ্চনাটক মঞ্চায়নের মধ্য দিয়ে দর্শকদের প্রশংসা অর্জন করতে সক্ষম হয়েছে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com