বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ ‘এ’ দল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ৬.২৮ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে

আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ ‘এ’ দল। ২০১৯ সালের পর আবারও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।
সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দু’টি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
২০১৯ সালের অক্টোবররের পর কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ ‘এ’ দল। ২০১৯ সালের অক্টোবরে শ্রীলংকার মাটিতে সর্বশেষ ম্যাচ খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল। অবশেষে প্রায় তিন বছর খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ২০২০ সালের পর প্রথমবার ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলও।
সিরিজকে সামনে রেখে গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
চার দিনের ম্যাচ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের লড়াই শুরু হবে। ৪ আগস্ট থেকে প্রথম চারদিনের ম্যাচ। ১০ আগষ্ট থেকে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি শুরু হবে।
১৬ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে যথাক্রমে ১৮ ও ২০ আগষ্ট। সবগুলো ম্যাচই হবে সেন্ট লুসিয়াতে।
এদিকে ২০২৩ সালেও বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সিডব্লুআই।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ‘এ’ দলের পূর্ণাঙ্গ সূচি
৪-৭ আগস্ট : প্রথম চারদিনের ম্যাচ, সেন্ট লুসিয়া
১০-১৩ আগস্ট : দ্বিতীয় চারদিনের ম্যাচ, সেন্ট লুসিয়া
১৬ আগস্ট : প্রথম ওয়ানডে ম্যাচ, সেন্ট লুসিয়া
১৮ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, সেন্ট লুসিয়া
২০ আগস্ট : তৃতীয় ওয়ানডে ম্যাচ, সেন্ট লুসিয়া

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com