সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৮.৫০ পিএম
  • ৪১ বার পড়া হয়েছে

পাকিস্তান-ভারত ও শ্রীলংকাকে টপকে এশিয়ান দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। অসিদের মাটিতে নিজেদের তৃতীয় টেস্টে জয়ের স্বাদ নিয়ে রেকর্ড গড়েছে টাইগাররা।

২০০৩ সালে প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঐ সিরিজের দুই ম্যাচের টেস্ট হোয়াইওয়াশ হয়েছিল টাইগাররা। এরপর আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেনি বাংলাদেশ। অবশেষে ২৩ বছর পর অসিদের ডেরায় নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নেমে জয় তুলে নেয় টাইগাররা।

ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

এর আগে এই রেকর্ডের মালিক ছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে সপ্তম টেস্টে এসে জয়ের দেখা পেয়েছিল তারা। এছাড়া ভারত ১২ টেস্টে ও শ্রীলংকা ১৫তম টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে জয় তুলে নিয়েছিল।

তবে সব মিলিয়ে যৌথভাবে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জিতল বাংলাদেশ। নিজেদের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেটি ছিল ১৯১১ সাল।

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম টেস্ট খেলে প্রথম জয়ের রেকর্ড ইংল্যান্ডের। ১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল ইংলিশরা।

এই তালিকায় চতুর্থ স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। ১৯৩১ সালে নিজেদের পঞ্চম টেস্টে জয় পেয়েছিল ক্যারিবিয়রা।

যুগ্মভাবে পঞ্চম স্থানে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সপ্তম টেস্টে পাকিস্তান এবং ১৯৮৫ সালে সপ্তম টেস্টে জয় পেয়েছিল নিউজিল্যান্ড।

এরপর আছে ভারত। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ১২তম টেস্ট খেলতে নেমে প্রথম জয়ের নজির গড়ে টিম ইন্ডিয়া।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টেস্ট জিততে পারেনি শ্রীলংকা ও জিম্বাবুয়ে। অসিদের মাটিতে লংকানরা ১৫ টেস্ট ও জিম্বাবুয়ে ২ টেস্ট খেলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com