বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮.৪৫ পিএম
  • ৪৯ বার পড়া হয়েছে

এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ে চলে আসি। বারবার এই জিনিসটাই হচ্ছে, আমরা এই বাধাটা এবার ভাঙতে চাই। শেষবার আমরা ভালো খেলতে পারিনি। গ্রুপপর্বে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে পড়েছিলাম। তাই সেমিফাইনালটা পার করতে পারছি না। আমাদের ফাইনাল খেলার ইচ্ছা আছে। ফাইনাল খেললে তখন শিরোপা জয়ের বিষয় থাকে।’

কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে অংশ নেয়ার আগে আজ সোমবার (২৪ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। সেখানে বারবার ভারত প্রসঙ্গই উঠে আসে। কেননা ভারত দাপুটে খেলে বাংলাদেশকে ধরিয়ে দেয় বিদায়ের টিকিট।

গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশের মেয়েরা। সিলেট ও ঢাকায় দুই দফা প্রস্তুতি ক্যাম্পের পর সম্প্রতি নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তারা। এই প্রস্তুতিকেই সামনের দুই টুর্নামেন্টের জন্য যথেষ্ট ভাবছেন অধিনায়ক।

‘প্রস্তুতি অনেক ভালো হয়েছে। কারণ আমরা অনেকগুলো প্রস্তুতি ম্যাচ এবার খেলেছি। সংযুক্ত আরব আমিরাতে যেহেতু সবগুলো ম্যাচ, আমরা দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছি এই জায়গায় (মিরপুরে)। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।’

নিগারের বিশ্বাস, এশিয়া কাপে ভালো করতে পারলে এশিয়ান গেমসেও সেটির ইতিবাচক প্রভাব পড়বে, ‘প্রথমে এশিয়া কাপ। এশিয়া কাপে যদি আমরা ভালো খেলতে পারি, এশিয়ান গেমসে সেটার প্রতিফলন অবশ্যই পড়বে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে যদি ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে দুটো টুর্নামেন্টেই আমাদের ভালো করার সম্ভাবনা থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com