সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

এই ঈদেও গান শোনাতে প্রস্তুত ড. মাহফুজুর রহমান।

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১২.১৮ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এখন একজন সংগীতশিল্পীও বটে। গত কয়েক বছর ধরেই ঈদে আলোচনা-সমালোচনার কেন্দ্রে থাকে তার একক সংগীতানুষ্ঠান। নিজ চ্যানেলেই ঈদ উপলক্ষে তার গাওয়া গানের অনুষ্ঠান প্রচারিত হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এবারের কোরবানির ঈদেও গান শোনাতে প্রস্তুত ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। সেই সূত্র জানিয়েছে, ঈদের রাতেই (১০ জুলাই) একগুচ্ছ গান নিয়ে হাজির হবেন ড. মাহফুজুর রহমান। জানা গেছে, আগেই এই অনুষ্ঠানের গান এবং ভিডিওর শুটিং সম্পন্ন করেছেন ড. মাহফুজুর রহমান। মাঝে কিছুদিন তিনি দেশের বাইরে ছিলেন। ফলে নিজের একক সংগীতানুষ্ঠানের বিষয়ে আপডেট দিতে পারেননি। এরইমধ্যে তিনি সবগুলো গানের ভিডিও আবার দেখে এর নাম চূড়ান্ত করবেন। তারপরই তা শ্রোতাদের জন্য ঘোষণা করবেন। ড. মাহফুজুর রহমানের এবারের একক সংগীতানুষ্ঠানেও তার গাওয়া প্রায় ১০টি মৌলিক গান থাকছে।উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান। নিজের একান্ত ভালোবাসা থেকেই গান করেন বলে বিভিন্ন সময় জানিয়েছেন এই গায়ক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com