শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

বাংলা ট্র্যাক একাডেমি কাপ টি-২০ টুনামেন্টে ১৩ রানে জয়লাভ করেছে চট্টগ্রাম কিংস ক্রিকেট একাডেমি।

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ১১.৪৮ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান,চট্টগ্রাম থেকেঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল মাঠে টি২০টুনামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।৪ জুলাই সোমবার সকাল সাড়ে ১১টার সময় টি২০ টুনামেন্ট খেলার আয়োজন করেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির হেড কোচ শাহরিয়ার বিন রুবেল, চট্টগ্রাম কিংস ক্রিকেট একাডেমির হেড কোচ লিটন এবং সিনিয়র সাংবাদিক বাবুল হোসেন বাবলা, ও সাংবাদিক রিয়াজ উদ্দিন দৈনিক সরেজমিন।

টসে জয় লাভ করে কিংস একাডেমি কে ব্যাটিং এ পাঠায় বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি । চট্টগ্রাম কিংস ক্রিকেট একাডেমি ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১০ রানের টার্গেট দেন। হাসান ৬৫, তামিম ১৫, আহেন ১০ করেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম ৩, ওমর ফারুকও জাকারিয়া ২ টি করে উইকেট নেয় ।

১১০ রানের জবাবে কিংস তাদের নিয়ন্ত্রীত বোলিং ও ফিল্ডিং এর মাধ্যমে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি কে ২০ ওভারে ১০/৯৭ রানের মধ্যে আটকে ফেলে। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি এর হয়ে শোভন ১৮, ফারুক ১০ মিরাজ ৭, শরিফুল ইসলাম ৮, ফয়সাল ১০, তারেক ৬, সামিউজ্জামান ৭ নয়ন ২ আকাশ ২ , রিয়াদ ৪,আব্দুল রহমান,৩ রান করেন এবং কিংস এর বান্ন ৪ টি ও হাছান ৩ টি উইকেট নেন।চট্টগ্রাম কিংস একাডেমির হাছান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি প্রধান নিবাহী ও হেড কোচ শাহরিয়ার বিন রুবেল ও চট্টগ্রাম কিংস ক্রিকেট একাডেমি হেড কোচ লিটন চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com