সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

ঈদে কাজী শুভ’র ‘দিলে লাগে টান’ গানে চমক তারা-মুন্না খান।

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ২.০৩ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ আসছে ঈদে চমকতারাকে নিয়ে নির্মাণ হয়েছে “দিলে লাগে টান” নামে নতুন মিউজিক ভিডিও। শুটিং হাউজ আপন ভুবন পুবাইল, গাজীপুরের এই মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটি লিখেছেন মুন্না খান এবং সুর আফছারুল ইসলাম আলভী ও সংগীত করেছেন সজীব দাস। গানটি গেয়েছে কাজী শুভ। মিউজিক ভিডিও কোরিওগ্রাফি ও নির্মাণ করেছেন প্রিন্স খান।

নতুন গানটি প্রসঙ্গে চমক তারা বলেন, “দিলে লাগে টান” গানটি গেয়েছেন কাজী শুভ, খুব চমৎকার ভাবে গেয়েছেন। গানটির সুর ও সংগীতায়োজন আমার ভালো লেগেছে। যে কারণে অনেক যত্ন নিয়েই গানটি তৈরি করা হয়েছে গাজিপুরের মনোরম লোকেশনে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

গীতিকার ও মডেল মুন্না বলেন, কণ্ঠশিল্পী কাজী শুভ’র সঙ্গে বেশ কিছুদিন ধরে গান নিয়ে কথা হচ্ছিল। তার ইচ্ছের কথা জানতে পেরে তার কণ্ঠ অনুযায়ী গানটি লেখার চেষ্টা করেছি। গানটি নিয়ে দারুণ একটি ভিডিও ডিরেকশন দিয়েছেন প্রিন্স। আমার সঙ্গে মডেল হয়েছেন চমক তারা। চমক তারার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে আমার বিশ্বাস। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।

প্রিন্স বলেন, “দিলে লাগে টান” এই গানটিতে একটু অন্যরকম কিছু আছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, সবার গানটি ভালো লাগবে।

জানাগেছে, ঈদুল আযহা উপলক্ষে গানটি মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com