সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আইয়ুব বাচ্চুর স্মরণে তৌসিফের সুরে গাইলেন শামস।

  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০২২, ১২.৪৮ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ কিংবদন্তি রক গায়ক-গিটারিস্ট আইয়ুব বাচ্চু। এই গিটারের জাদুকরকে স্মরণ করে জনপ্রিয় গায়ক তৌসিফ আহমেদের সুর ও সঙ্গীতে প্রথমবার কণ্ঠে গান তুললেন নবীন গায়ক শামসুল ইসলাম শামস। গানের শিরোনাম ‘পিছুটান’। লিখেছেন এম ইমরান।

সম্প্রতি গায়ক তৌসিফ আহমেদ নবীন গায়কদের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছেন। যারা গান করতে আগ্রহী কিন্তু ভালো সুযোগ পাচ্ছে না তাদের জন্য এই উদ্যোগ তৌসিফের। আর এমন সুযোগ লুফে নিলেন শামস। তার গানের শুভ সূচনা করতে চান প্রিয় গায়ককে স্মরণ করে।

শামস বলেন, ছোট বেলা থেকেই আমি গান পছন্দ করি। আর আইয়ুব বাচ্চু আমার খুবই প্রিয় একজন শিল্পী। অনেক দিনের ইচ্ছে ছিল গান করার। অবশেষে সেই সুযোগ করে দিলেন আরেক প্রিয় শিল্পী তৌসিফ ভাই। প্রথম গানটি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে গাইতে। কতটুকু পেরেছি তা দর্শক ভালো বলতে পারবেন। আশা করছি, সবার গানটি পছন্দ হবে।

তৌসিফ বলেন, আমি নতুনদের জন্য ব্যতিক্রম একটি উদ্যোগ নিয়েছি। তাদের মধ্যে অন্যতম একজন শামস। তার গায়কী খুবই ভালো। আশা করছি, শামসের প্রথম গানটি সবার ভালো লাগবে। দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর মিউজিক ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে গানটি মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com