বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মৌমিতা বড়ুয়ার স্বপ্নপূরন…

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৯.৫১ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ এ প্রজন্মের সুকণ্ঠী গায়িকা মৌমিতা বড়ুয়া। মিষ্টি-সুরেলা কণ্ঠে তিনি বেশ কিছু গান উপহার দিয়েছেন। পেয়েছেন সংগীতাঙ্গনের গুণীজনদের সান্নিধ্য, প্রশংসা। তবে এবার এমন একটি গান করেছেন তিনি, যেটাকে তার স্বপ্নপূরণের গান বললে ভুল হবে না। গানের শিরোনাম ‘একটি ছেলে’। এটি লিখেছেন কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। তবে গানের বিশেষত্ব এখানেই শেষ নয়, এর পেছনে রয়েছে চমৎকার একটি গল্পও। মৌমিতা বললেন, ‘একদিন সকালে গাজী মাজহারুল আনোয়ার স্যারের বাসায় গিয়েছিলাম। স্যার আমাকে সামনে বসিয়ে আমার জন্য গানটা লেখেন। আর বলেন, আমাকে ভেবেই উনি গানটা লিখেছেন। আমার মনে তখন রাজ্যের খুশি!’সেদিনের অভিজ্ঞতা শেয়ার করে মৌমিতা আরও বলেন, ‘সেদিন স্যারের সাথে বসে দুপুরের খাবার খেয়েছি। উনার মতো একজন কিংবদন্তির বিনয়, উদারতা, আতিথিয়তা দেখে আমি মুগ্ধ হয়েছি।’ ‘একটি ছেলে’ গানের সুর-সংগীতায়োজন করেছেন অপু আমান। মৌমিতা জানালেন, প্রায় সাত-আট মাস ধরে এই গানের ভয়েস দিয়েছেন তিনি। কিন্তু কেন? মৌমিতার জবাব, ‘অপুদা ভীষণ খুঁতখুঁতে। একদম মনের মতো গায়কী না পেলে সেটা চূড়ান্ত করেন না। এতদিন ধৈর্য ধরে তিনি আমার ভয়েস রেকর্ড করেছেন। সবশেষে গত ২৮ জুন শেষ হলো।’ মৌমিতা আরও জানান, শিগগিরই গানটির ভিডিওচিত্রের কাজ সম্পন্ন হবে। এরপরই প্রকাশ করবেন অন্তর্জালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com