সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

প্রকাশিত হলো ‘কাইজার’

  • আপডেট সময় বুধবার, ২৯ জুন, ২০২২, ৮.৫১ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ গতকাল ২৯ জুন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রিলিজ করা হলো হইচই অরিজিনাল সিরিজ ‘কাইজার’ এর বহুল প্রতীক্ষিত ট্রেইলার। গতকাল বুধবার রাজধানী ঢাকায় একটি প্রেস ইভেন্টে ট্রেইলারটি রিলিজ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজটির কলাকুশলী, ভক্ত এবং বাংলাদেশের শীর্ষ গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। হইচই এ সিরিজটি দেখা যাবে আগামী ৮ জুলাই থেকে। সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর। কাইজার সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, মোস্তাফিজুর নূর ইমরান, শঙ্খ জামান, শতাব্দী ওয়াদুদ, সুমন আনোয়ার, ইমতিয়াজ বর্ষণ, সৌম্য জ্যোতি ও শিশুশিল্পী ঋদ্ধি। এডিসি কাইজার চৌধুরী একজন হোমিসাইড ডিটেকটিভ। সে ভিডিও গেম অ্যাডিক্ট। হোমিসাইড ডিটেকটিভ হলেও সে রক্ত ভয় পায়। অনিয়ন্ত্রিত জীবন-যাপন এবং ভিডিও গেম আসক্তির জন্য তাঁর ব্যক্তিগত জীবন বিপর্যস্ত। ডিপার্টমেন্টেও তাঁর খুব সুনাম নেই। কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণীর। তাঁর বুদ্ধিদীপ্ততার জন্যই সে এখনো চাকরিতে বহাল রয়েছে। কাইজারের ছোটবেলার বন্ধু অম্লান (মোস্তাফিজুর নূর ইমরান) এবং তন্ময় (শঙ্খ জামান)। কাইজারের অনিয়ন্ত্রিত জীবনে অভ্যস্ত হতে না পেরে তার স্ত্রী শিরিন (শিমু) কাইজারকে ডিভোর্স দিয়ে অম্লানকে বিয়ে করে। এ ব্যাপারটি কাইজার এখনও মেনে নিতে পারেনি। কাইজারের মেয়ে নিকিতা (ঋদ্ধি) কাইজারকে ‘বাবা’ এবং অম্লানকে ‘আব্বু’ বলে ডাকে যা কাইজারের মেনে নিতে কষ্ট হয়। গেমিং পার্টনার অনন্ত (সৌম্য জ্যোতি) কাইজারের সার্বক্ষনিক সঙ্গী। কাইজারের অসংখ্য দোষ রয়েছে কিন্তু জীবনের গভীরে উঁকি দিলে দেখা যায় সেও একজন সংবেদনশীল মানুষ। গুলশানে একটি ফ্ল্যাটে প্রভাবশালী পরিবারের দুই তরুনীকে নৃশংসভাবে খুন করা হয়। এই জোড়াখুনের রহস্য সমাধানের দায়িত্ব এসে পড়ে এডিসি কাইজারের উপর। এরকম একটি গল্প নিয়েই কাইজার সিরিজটি আবর্তিত হয়েছে। প্রেস ইভেন্টেই কাইজারের ট্রেইলারটি প্রথম দেখানো হয়। উপস্থিত দর্শকবৃন্দ হইচই এবং করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করে ট্রেইলারটিকে স্বাগত জানায়। কাইজারের ট্রেইলার রিলিজ প্রসঙ্গে আফরান নিশো বলেন, “খুব ভাল লাগছে। ফার্স্ট লুক রিভিলের পর দর্শকেরা তা সাদরে গ্রহণ করেছে। ট্রেইলারটা, সর্বোপরি সিরিজটাও দর্শকদের কাছে সমাদৃত হবে বলে আমার বিশ্বাস। কাইজার আমার জন্য বেশ নতুন ধরণের চরিত্র। কাজটা আমি আনন্দের সাথে বেশ আগ্রহ নিয়ে করেছি।” সিরিজটির পরিচালক তানিম নূর বলেন, “ছোটবেলা থেকে বিভিন্ন গোয়েন্দা গল্প পড়ে বড় হওয়ায় সব সময় আমার ইচ্ছা ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গোয়েন্দা চরিত্র তৈরি করার। যেহেতু কাইজার আমার ছোটবেলার অনুপ্রেরণা থেকে নির্মাণ করা একটা সিরিজ, এটা আমার জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জে কতটা সফল হয়েছি সেটা এখন দর্শকেরা ভাল বলতে পারবেন।” কাইজার সিরিজ নিয়ে নির্মাতা এবং এর কলাকুশলীরা বেশ আশাবাদী। কেননা বাংলাদেশে গোয়েন্দা চরিত্র নিয়ে উল্লেখযোগ্য কাজ যৎসামান্য। সিরিজটির গল্প, পরীক্ষিত অভিনয়শিল্পী সর্বোপরি এই সিরিজটির একটি ফ্রাঞ্চাইজি হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনাই এই আশাবাদের উৎস। শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর ব্যানারে নির্মিত এই সিরিজটি প্রযোজনা করেছে ফিল্ম সিন্ডিকেট। হইচই বাংলা ভাষার বাছাই করা চলচ্চিত্র, অরিজিনাল সিরিজ, গান ও মিউজিক ভিডিও সহ প্রায় ২০০০ ঘন্টারও বেশি ওয়াচ-টাইমের কন্টেন্ট নিয়ে হইচই বাংলাভাষীদের বিনোদনের জন্যে সেরা ডিজিটাল প্ল্যাটফর্ম। কন্টেন্টের সংখ্যার ধারাবাহিক বৃদ্ধিতে হইচই প্ল্যাটফর্মে প্রতিমাসে অন্তত দু’টি অরিজিনাল সিরিজ ও চলচ্চিত্র যুক্ত হয়। স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ স্টোরে গিয়ে সহজেই ডাউনলোড

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com