বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিউজিল্যান্ডে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৪.০৮ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বছরের অক্টোবর-নভেম্বরেই বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

আসরের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে নিউজিল্যান্ড।

মঙ্গলবার (২৮ জুন) ওই ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড- এনজেডসি।

সূচি অনুযায়ী, ত্রিদেশীয় সিরিজটি শুরু হবে আগামী ৭ অক্টোবর। সিরিজের সবগুলোর ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। টুর্নামেন্টে প্রাথমিকভাবে প্রতিটি দল একে ওপরের সঙ্গে দুবার মুখোমুখি হবে। অর্থ্যাৎ ফাইনাল বাদে মোট চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

সিরিজে প্রথম পর্বের মোট সাতটি ম্যাচ শেষে সেরা দুই দল নিয়ে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এদিকে, টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বাবর আজমের পাকিস্তান দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি
৭ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

৮ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, দুপুর ১টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

৯ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুপুর ১টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

১০ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, সকাল ৯টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

১১ অক্টোবর: নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, সকাল ৯টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

১২ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান, সকাল ৯টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

১৪ অক্টোবর: ফাইনাল, সকাল ৯টা, ভেন্যু- হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com