সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

নাটক আর সিনেমা নিয়ে শম্পা নিজামের ব্যস্ততা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১০.৫৯ এএম
  • ৩৯০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ছোট ও বড় পর্দাতে মায়ের চরিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন শম্পা নিজাম। বাংলা দেশিও ছবিতে তিনি মায়ের চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি কাজ করছেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার পরিচালিত ‘প্রেম পুরাণ’ চলচ্চিত্রে। এই ছবিতে তিনি বুবলীর মায়ের চরিত্রে অভিনয় করছেন।

বুবলীকে নিয়ে শম্পা নিজাম বলেন,আমি বুবলীর সঙ্গে এর আগে একটি ছবিতে কাজ করেছি। সেটি হলো জাকির হোসেন জসিমের মায়া দ্যা লাভ। যদিও ছবিটিতে মিলনের মা চরিত্রে অভিনয় করেছেন। তবে তার সাথে দুটি ছবিই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। তার সাথে কাজ করে অনেক ভালো লেগেছে। আসলেই সে অনেক গুণী অভিনয় শিল্পী।

এছাড়াও শম্পা নিজাম অন্যান্য মামুনের নবাব এল এল বি, রায়হান জুয়েলের অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, দীন ইসলামের চরিত্র ও মোস্তাফিজুর রহমান মানিকের আর্শীবাদ সহ আরো কয়েকটি ছবিতে কাজ করেছেন। এছাড়াও আরো কয়েকটি ছবির বিষয়ে আলোচনা চলছে বলে শোনা গেছে, যেটি আগামী মাসে শুরু হবে। তবে এই পর্যন্ত তিনি ৮ সিনেমাতে কাজ করেছেন।

ছোট পর্দাতেও আগে থেকে সক্রিয় আছেন শম্পা নিজাম। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দাতেও নিয়মিত তিনি। বর্তমানে একাধিক ধারাবাহিক ও একক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার নাটকের পথ চলাতে নাটক মা দিয়ে শুরু করেছিলেন। সেটি ছিলো ২০০৫ সাল । সেটা ছিলো তার নিজের বড় ছেলে সায়মনের সাথে। তার দুই ছেলেই অভিনয়ের সাথে যুক্ত। ছোট ছেলে স্বচ্ছ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ২০১৩ সালে। যাইহোক তার পথ চলাতে এই পর্যন্ত ৩০০০ নাটকে কাজ করেছেন। দেখা গেছে তার এই কাজ গুলোতে বেশির ভাগ প্রসংশিত হয়েছে মায়ের চরিত্র গুলো।

শম্পা নিজাম বলেন,মা শব্দটির গভীরতা অনেক। একেক পরিবারে মা একেক রকম হলেও মায়ের মূল রূপটা একই। তার পরও গল্প অনুযায়ী আলাদা একটা ধরন থাকে। আমি মায়ের চরিত্র করতে পছন্দ করি। তবে পরিচালক অন্য কোনো চরিত্র দিলে সেটিও আমি করতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com