মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের কারাদণ্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ৭.৪৯ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর :   লক্ষ্মীপুরের কমলনগরে কিশোরী ধর্ষণ মামলায় আব্দুর রহিম নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও মো. হেলাল নামে অপর এক আসামির ৫ বছরের সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা ও অপর সাজাপ্রাপ্তকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে প্রত্যেকের এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার  বেলা ১১টায় লক্ষ্মীপুর (জেলা ও দায়রা জজ আদালত) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন। এ মামলায় শ্যাম সুন্দর নামে অপর আসামী নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি খালাস পেয়েছেন। এদিকে, রায়ের সময়ে মামলার প্রধান আসামি আদালতে উপস্থিত ছিল না। অপর সাজাপ্রাপ্ত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবরে বিয়ের প্রলোভনে কমলনগর হাজিরহাট এলাকার মেঘনা সিনেমা হলে নিয়ে ভিকটিম কিশোরীকে ধর্ষণ করা হয়। পরের দিন বিকালে ভিকটিমের ভাই বাদী হয়ে কমলনগর থানায় ধর্ষণ মামলা করেন ( জি আর মামলা নং- ১২২/১৪)। মামলায় স্থানীয় চর মার্টিন এলাকার বাসিন্দা রফিক উল্লাহর ছেলে আব্দুর রহিম, আবু তাহেরের ছেলে মো. হেলাল ও সস্তোষ প্রকারের ছেলে শ্যামসুন্দরকে আসামি করা হয়। পরে পুলিশের অভিযোগ দাখিল ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করে আদালত আসামি রহিম ও হেলালের বিরুদ্ধে এ রায় দেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের স্পেশাল পিপি আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না। এ মামলার রায়ের বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com