সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

ঢাকায় ওস্তাদ আলাউদ্দিন খান স্মরণে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা।

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ৬.১৫ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ আজ সোমবার সন্ধ্যা ৬টায় মিউজিক অ্যালায়েন্স ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশনের(মঁফাউন্ডেশন) উদ্যোগে ও আলিয়ান্স ফ্রঁসেজের সহযোগিতায় সঙ্গীত আচার্য্য ওস্তাদ আলাউদ্দিন খান স্মরণে উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

ওস্তাদ আলাউদ্দিন খানের শততম জন্মবার্ষিকী ও ৫০ তম মৃত্যুবার্ষিকী স্মরণে বছরব্যাপী দুই বাংলায় উদযাপন কর্মসূচির অংশ হিসেবে এ সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে যাচ্ছে।নুভেল ভ্যাগ অডিটোরিয়ামে (আলিয়ান্স ফ্রঁসেজ দো ঢাকা, ২৬ মিরপুর রোড, রোড ৩, ধানমন্ডি আ/এ, ঢাকা ১২০৫) আয়োজিত অনুষ্ঠানে থাকছে সংগীত, আচার্য্য ওস্তাদ আলাউদ্দিন খানের ওপর একটি সংক্ষিপ্ত প্রামাণচিত্র ও যন্ত্রসংগীত। এতে বাঁশি বাজাবেন বিশিষ্ট বংশীবাদক মুর্তজা কবির মুরাদ (বাংলাদেশ), সরোদ বাজাবেন ওস্তাদ আলাউদ্দিন খানের প্রপৌত্র, ওস্তাদ আলী আকবর খানের নাতি সিরাজ আলী খান (পশ্চিম বঙ্গ ), সেতার ও সরোদ যুগলবন্দী বাজাবেন ওস্তাদ আয়েত আলী খানের প্রপৌত্রী, ওস্তাদ শাহাদাত হোসেন খানের কন্যা আফসানা খান ও রুখসানা (বাংলাদেশ)।
তবলাতে সংগত করবেন মৈনাক বিশ্বাস (পশ্চিমবঙ্গ) ও জাকির হোসেন (বাংলাদেশ )। তানপুরাতে থাকছেন চেমন ফারিয়া ইসলাম মেঘলা (বাংলাদেশ)।বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শিল্পীদের সমন্বিত এই শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা উৎসর্গ করা হচ্ছে প্রয়াত একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সরোদবাদক উস্তাদ শাহাদাত হোসেন খানের উদ্দেশ্যে। এই ক্ষণজন্মা সঙ্গীতজ্ঞ করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৮ নভেম্বর অকালে প্রয়াত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com