মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ নেতাকে গলা কেটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০, ৬.৪৬ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামির ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন কফিল উদ্দিন, জয়নাল আবদীন ও আবদুর রহমান।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন ইয়াছিন আরাফাত রাফি, জুলফিকার আলী, মোক্তার হোসেন, জালাল আহমদ ও খোরশেদ আলম। রায়ের সময়ে আদালতে সাজাপ্রাপ্তদের মধ্যে কফিল উদ্দিন ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ মে রাত ১১টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়াকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করা হয়।
পরে নিজ বাড়ির পাশের রাস্তার উপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার ৪ দিন পর নিহতের স্ত্রী আঞ্জুমানারা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে ৮ জনের বিরুদ্ধে আদলতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।
এদিকে, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন মামলার রায়ের পর সন্তোষ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ভূঁইয়াকে বিএনপির সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করে।
আদালতে সাক্ষ্য প্রমাণে এটি নৃশংস হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ রায় দেন।
তবে আসামি পক্ষের আইনজীবী একেএম হুমায়ুন কবির আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামিদের মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com