সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী

আবারও এক হচ্ছেন সোহম-পায়েল!

  • আপডেট সময় বুধবার, ১ জুন, ২০২২, ২.০৫ এএম
  • ২৮৪ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ দির্ঘদিন পর রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী এবং পায়েল সরকার। রাজা চন্দের নতুন ছবি ‘হার মানা হার’-এ দেখা যাবে তাদের। এর আগে ২০০৯ সালে ‘প্রেম আমার’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা। ‘হার মানা হার’-এ ফের একবার সোহম-পায়েলের জুটি নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মধ্যে।

সোহম চক্রবর্তী এবং পায়েল সরকার ছাড়াও রাজা চন্দের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আয়ুষী তালুকদার। ছবিতে আরও অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী এবং শিশুশিল্পী সিলভিয়া দে। ছবির শুটিংয়ের কাজও শেষ।

সম্পর্কের টানাপোড়েন, ত্রিকোণ প্রেমের গল্প ‘হার মানা হার’। সিলভিয়াকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। ছবিতে সোহমের চরিত্রের নাম বিক্রম। ধনী এবং সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে। তার দশ বছরের মেয়ে ‘মিষ্টি’র চরিত্রে সিলভিয়া। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে সম্পর্কের বাঁধন আলগা হয়ে যায় সোহমের। মেয়েকে নিজেই মানুষ করছে সে। এরপরই বোন শ্রেয়সীর পরামর্শে ফের বিয়ে করার জন্য রাজি হন অভিনেতা।

নানান ডেটিং অ্যাপ ও অনলাইন ম্যারেজ সাইট থেকে পাত্রী খোঁজা শুরু হয় বিক্রমের জন্য। এক নারীর সঙ্গে বিয়েও ঠিক হয় বিক্রমের। এরই মধ্যে আসে গল্পে বড়সড় টুইস্ট। বিক্রমের জীবনে আসে বুলবুলি। মিষ্টি বুলবুলিকে মায়ের মতোই ভালোবেসে ফেলে। এমন গল্পে এগোবে ছবিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com