বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টেক্সাসের স্কুলে হামলা : ব্যবস্থা নিতে দেরি হওয়ার. ‘ভুল’ স্বীকার করল পুলিশ।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৮.১৬ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া /আনা ক্রিস্টিনা মার্টিনস /যুক্তরাষ্ট্র থেকেঃ
যুক্তরাষ্ট্রে টেক্সাসের স্কুলে হামলার ঘটনায় শ্রেণিকক্ষে ঢুকে বন্দুকধারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রায় এক ঘণ্টা দেরি করাটা ‘ভুল সিদ্ধান্ত’ ছিল বলে স্বীকার করেছে পুলিশ। গত ২৪ মে ওই হামলায় ১৯টি শিশু এবং দুজন শিক্ষক নিহত হয়। একটি শ্রেণিকক্ষে এক ঘণ্টা আটকে রেখে এ হত্যা চালানো হয়। খবর : রয়টার্স ও বিবিসির।
পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে ঘটনাস্থলে পৌঁছানোর পরেও শ্রেণিকক্ষে ঢোকার চেষ্টা না করে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত পুলিশ ফোর্সের জন্য বাইরে অপেক্ষা করছিলের। অথচ এ সময়ের মধ্যে শ্রেণিকক্ষের শিক্ষার্থী ও অন্যরা পুলিশের সাহায্য চেয়ে ৯১১ নাম্বারে ফোন করেছিল। পুলিশ সে ডাকে সাড়া দিয়ে দ্রুত কোনো ব্যবস্থা নেয়নি। হামলার ঘটনায় আইন প্রয়োগকারীদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে সমালোচনা ও প্রশ্নের মুখে শেষ পর্যন্ত পলিশ ভুল স্বীকার করল।
টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল স্টিভেন ম্যাক্রো শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে ভুলের স্বীকারোক্তি দিয়ে বলেছেন, ‘ঘটনাস্থলে উপস্থিত কমান্ডারদের শ্রেণিকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা না করে বাইরে বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশ বাহিনীর জন্য অপেক্ষা করে থাকাটা ভুল সিদ্ধান্ত ছিল।’
কর্নেল ম্যাক্রো নিশ্চিত করেন, রব এলিমেন্টারি স্কুলে পুলিশের ইউনিট পৌঁছানো এবং শ্রেণিকক্ষে বন্দুকধারী হামলা চালানোর মধ্যে অন্তত ৪০ মিনিটের ব্যবধান ছিল। কর্নেল ম্যাক্রো বলেন, পুলিশ কর্মকর্তারা শ্রেণিকক্ষে ঢুকতে দেরি করেছিল কারণ, তাঁরা বিশ্বাস করেননি যে, এটি একটি ‘সক্রিয় গুলিবর্ষণের’ পরিস্থিতি ছিল।
কর্নেল ম্যাক্রো আরও বলেন, ‘কেউ একজন ৯১১ নাম্বারে কয়েক বার ফোন করেছিল। সে ফোনকলে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার কথা জানানোর পাশাপাশি আট থেকে নয় জন জীবিত আছে বলেও জানানো হয়েছিল। এক শিক্ষার্থী স্থানীয় সময় দুপুর ১২টা ৪৭ মিনিটের দিকে ফোন করে তৎক্ষণাৎ পুলিশ পাঠাতে অপারেটরকে অনুরোধ করে।’
‘কিন্তু পুলিশ কর্মকর্তারা ১২টা ৫০ মিনিট পর্যন্তও শ্রেণিকক্ষে ঢোকেননি। পরে মার্কিন সীমান্ত প্রহরা টিমের সদস্যেরা একটি চাবি ব্যবহার করে শ্রেণিকক্ষের দরজা খোলে এবং ভেতরে ঢুকে রামোসকে হত্যা করে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com