সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সালমান খানের বাড়িতে গুলিকাণ্ডে অভিযুক্তের পুলিশি হেফাজতে আত্মহত্যা

  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪, ১১.৩৬ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

পুলিশি হেফাজতে আত্মহত্যা? তাও আবার সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত এক আততায়ীর। সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় দুজন গ্রেফতার হয়, তাঁরা হলেন সোনু বিষ্ণোই ও অনুজ থাপন। একটি সর্বভারতীয় সংবাদপত্রের থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেন অনুজ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। মুম্বইয়ের সেন্ট জর্জ হাসপাতালে মৃত্যু হয়েছে অনুজের।

প্রসঙ্গত ১৪ই এপ্রিল সালমানের বান্দ্রার ফ্ল্যাটে গুলি চালানোর ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলি চালিয়েছিলেন, সাগর পাল ও ভিকি গুপ্ত এবং তাঁদের অস্ত্র জোগাড় করে দিয়েছিলেন সোনু বিষ্ণোই ও অনুজ থাপন। জানা গিয়েছিল, তাঁদের মোট দশ রাউন্ড গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছিল আততায়ীরা বিষ্ণোই-গ্যাংয়ের সদস্য। ইদানীং এই ঘটনার পর থেকেই সালমান খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংবাদমাধ্যমের থেকে খবরের ভিত্তিতে আরও জানা গিয়েছে, , ইতিমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছেন সালমান খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com