সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

বয়কটের মুখে মালয়েশিয়ায় কেএফসির ১০০টিরও বেশি আউটলেট সাময়িকভাবে বন্ধ

  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪, ১১.০৯ পিএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় কেএফসির ১০০টিরও বেশি আউটলেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে । কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক কারণে এই সিদ্ধান্ত। গাজায় যুদ্ধের কারণে প্যালেস্তাইনের পক্ষে বয়কটের জেরে বিশ্বজুড়ে মার্কিন–সংশ্লিষ্ট ব্যবসা গুলো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
মালয়েশিয়ায় কেএফসি মালিক ও পরিচালক প্রতিষ্ঠান হল কিউএসআর ব্র্যান্ডস। এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৭ এপ্রিল সন্ধে অবধি মালয়েশিয়ায় কেএফসির ১০৮টি শাখা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কেলানতানে প্রায় ৮০ শতাংশ শাখা সাময়িক বন্ধ রাখা হয়েছে। যার মধ্যে জোহরে ১৫টি শাখা (সাময়িকভাবে বন্ধ), কেদাহ (১১), তেরেঙ্গানু (১০), পাহাং (১০), পেরাক (৯), নেগেরি সেম্বিলান (৬), পেরলিস (২), মেলাকা (২), পেনাং (৫), কুয়ালালামপুর (৩), সাবাহ (১) এবং সারাওয়াকে ২টি শাখা বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, মালয়েশিয়া একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। প্যালেস্টাইনিদের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। অন্যান্য মুসলিম দেশ গুলোর মতোই মালয়েশিয়াতেও বিভিন্ন পশ্চিমী ফাস্ট–ফুডের ব্র্যান্ড বয়কটের মুখে পড়েছে। গাজায় ইজরায়েল বাহিনীর হামলার তীব্র প্রতিবাদে বিশ্বজুড়েই ইজরায়েলি পণ্য বয়কট করা হচ্ছে। একই সঙ্গে ইজরায়েলের মিত্র দেশ এবং দেশটিকে সমর্থন বা আর্থিক সহযোগিতা করা দেশগুলোর পণ্যও বয়কটের মুখে পড়ছে। গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইজরায়েলকে আর্থিকভাবে সহায়তার অভিযোগ উঠেছে কেএফসির বিরুদ্ধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com