সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০০ জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪, ১০.৪৪ পিএম
  • ১৫০ বার পড়া হয়েছে

প্যালেস্টাইনকে মুক্ত করো’ স্লোগান ও ইজ়রায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় চত্বর। চলছে বিক্ষোভকারী  পড়ুয়াদের নির্বিচারে গ্রেফতারির ঘটনাও। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১০ দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০০ জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্য, গত শনিবারই বস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, টেম্পের অ্যারিজ়োনা স্টেট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ও সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ২০০ জন বিক্ষোভকারী পড়ুয়া গ্রেফতার হন। অবশ্য তাতে পড়ুয়াদের প্রতিবাদ রয়েছে অব্যাহত।

সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে পুলিশের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ ও গ্রেফতারির ভিডিয়ো।  পড়ুয়াদের টেনেহিঁচড়ে তোলা হচ্ছে পুলিশের গাড়িতে। কোথাও কোথাও মারধরও করা হচ্ছে। প্রতিবাদের চিত্র দেখা গিয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটিতেও। বিশ্ববিদ্যালয়ের যে এলাকায় সচরাচর ওড়ে আমেরিকার পতাকা, ভিডিয়োয় দেখা গিয়েছে সেখানে প্যালেস্টাইনের পতাকা উড়ছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, “বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গায় প্যালেস্টাইনের পতাকা টাঙিয়েছিলেন, এগুলো আমাদের নীতিবিরুদ্ধ। প্রতিটি পতাকা সরানো হয়েছে।” তবে, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির চিত্রটা খানিক আলাদা— শনিবারের ধরপাকড়ের পরে রবিবার প্রতিবাদীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ২০ জনের কাছাকাছি। এ দিকে, বিক্ষোভকারীরা ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ায় ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় চত্বর থেকে প্রতিবাদীদের অবস্থানও ওঠেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com