শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেত্রকোনায় জাইকার বেড়িবাঁধে ভাঙ্গন, ফসলের ক্ষয়ক্ষতি।

  • আপডেট সময় বুধবার, ১৮ মে, ২০২২, ৩.২৬ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পোগলা ইউনিয়নে রানীগাঁও বাজার-হিরাকান্দা মেইনরোড পর্যন্ত ফসলরক্ষা জাইকা বেড়ি বাঁধের প্রায় একশো ফুট ভেঙে গেছে। এতে করে মানদাউড়া, চিটুয়া ও বেখুরীকান্দা শুনই বিলে মধ্যে ৪৮০ হেক্টরের মধ্যে কর্তনবাকি ১০ভাগ জমির ধানগাছ শীষের নিচ পর্যন্ত ডুবে রয়েছে। বিলে মধ্যে খলায় (ধান শুকানো স্থান) পানি ডুবোডুবো করায় ধান শুকানো নিয়ে বিপাকে কৃষক-কৃষাণীরা। কর্তনকৃত ধানের খড় (গা খাদ্য) বিলে ডুবে যাওয়ায় গবাদির পশুর খাদ্য সংরক্ষণ থেকে বঞ্চিত হবেন এমন শঙ্কা বিরাজ করছে। শ্রমিক সংকট থাকা সত্ত্বেও যেভাবে পারছেন ধান কাটার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এমনটা জানায় কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকরা।

উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারুক আহমেদ সরেজমিনে ঘুরে সাংবাদিকদের জানান, ডুবে যাওয়া ৪৮০ হেক্টর জমির মধ্যে চারশো হেক্টরের জমির ধান কর্তন শেষ হয়েছে। বাকি ১০ ভাগের মতো অকর্তনকৃত ধানগাছ শীষের নিচের অংশ পর্যন্ত ডুবে রয়েছে। তাছাড়া কৃষকেরা কর্তনকৃত ধান শুকানোর স্থান (খলা) নিয়ে বিপাকে রয়েছেন। তারা কাটা ধানের খড় (গো খাদ্য) ডুবে যাওয়ায় গবাদির খাবার সংরক্ষণ করা নিয়ে শঙ্কার মধ্যে আছেন ।

কলমাকান্দার এলজিইডি’র উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী সাংবাদিকদের বলেন, জাইকার অর্থায়নে সমিতির মাধ্যমে ১০কি.মি. দীর্ঘ রানীগাঁও বাজার-হিরাকান্দা মেইনরোড পর্যন্ত বেড়িবাঁধটি গত ২০২০-২০২১ অর্থবছরে সংস্কারে শেষ কাজ করা হয়েছে। ওই প্রকল্পের আওতায় সমিতি বর্তমানে বিলুপ্ত রয়েছে। একথা জানাতে পারলেও নির্মানসন ও বরাদ্দসহ এ বাঁধের মেরামত বাবদ ব্যয়ের বিবরন নতুন যোগদানের জন্য জানাতে পারেননি তিনি।

এলজিইডি’র ওই উপজেলায় কর্মরত সাবেক উপ-সহকারি প্রকৌশলী ইমরান হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, সাত-আট বছর আগে ফসলরক্ষার জন্য বাঁধটি নির্মান করা হয়েছিল। সঠিক নির্মানব্যায় এই মুহুর্তে মনে পড়ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com