মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সাড়া ফেলেছে ফারহান-মাহির ‘প্রয়োজন’ 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ১১.৪১ পিএম
  • ৫২৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ বর্তমানে বেশ কয়েকজন তরুণ অভিনয়শিল্পী অনবদ্য অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহি। সময়ের এই দুই জনপ্রিয় মুখ জুটি বেঁধে অভিনয় করেছেন পারিবারিক হৃদয়স্পর্শী গল্পে নির্মিত নাটক ‘প্রয়োজন’- এ। নাটকটি মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসা কুড়াচ্ছে অন্তর্জালে। প্রশংসিত হয়েছে তাদের সাবলীল অভিনয়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

ফারহান-মাহি জুটির নতুন এই নাটকটি দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ-এর বাংলা নাটক ইউটিউব চ্যানেলে ঈদ আয়োজনে রোববার (৯ মে) অবমুক্ত হয়েছে। অবমুক্ত হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর ভিউ।

নাটকের গল্পে তুলে ধরা হয়েছে বিদেশের মাটিতে অমানবিক কষ্টের গল্প, যা আমাদের সমাজের চেনা গল্প। তবুও পরিবার বুঝতে চায় না সেই কষ্টের কথা। তাদের চাহিদা পূরণ না করতে পারায় সুখের ঘরে নেমে আসে কালো আধার। গল্পে সমাজের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এমন গল্প আমাদেরই।

নাটকটি নিয়ে ফারহান-মাহির ভাষ্য, প্রবাসীর কষ্ট কেউ বুঝে না। তারা পরিবারের জন্য রাতদিন পরিশ্রম করেও সবার মন জয় করতে পারে না। মেটাতে পারে না তাদের নানা প্রয়োজন। কিন্তু কখনো ভাবে না বিদেশের মাটিতে তার সন্তান কিংবা ভাই কতটুকু সুখে আছে। ঠিক মতো খেতে পারে কি না। এমন ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। দর্শক নাটকটি এত পছন্দ করবে ভাবতে পারিনি। অল্প সময়ের মধ্যে বেশ সাড়া পাচ্ছি।

প্রবাস জীবনের গল্পের নাটকটিতে শফিকুল চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান আর শারমিন চরিত্রে সামিরা খান মাহি। এ ছাড়াও আরও অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, রিফাত চৌধুরী, হিমে হাফিজ, সানজিদা মিলা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com