মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “পাপবাজার”

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ১১.৩৬ পিএম
  • ৬৪৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবদকঃ  ট্রেইলার মুক্তির পর থেকেই “পাপবাজার” দর্শকদের কাছে বেশ সাড়া ফেলেছে। এতে অভিনয় করেছেন আলভি মামুন, কাজী নওশাবা আহমেদ, কাজী রাকীব, কাজী আনিসুল হক বরুণ, নোমান হোসেন, আফরোজা হোসেন, তাহসিনা ফেরদৌস রিনিয়া সহ আরো অনেকে।

পাপবাজার চলচ্চিত্রটি পরিচালনা করেছেন পরিচালক অনিক কান্তি সরকার। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নোমান হোসেন এবং অনিক কান্তি সরকার।

গল্পে কেন্দ্রীয় চরিত্র মেহুল । বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে শহরে এনে বিক্রি করে তারই আপন চাচা রফিক। পাপের এই শহরে ভালোমন্দ বুঝে উঠার আগেই শক্তিধর ও ক্ষমতাশীল এক নারীপাচার চক্র মেহুলকে বন্দী করে রাখে। জুয়া ও মাদকের নেশা্র বলি হয় মেহুল। তার উপর চলতে থাকে শারীরিক ও যৌন নির্যাতন। ভালোবাসার টানে মেহুলকে খুজতে খুজতে শহরে আসে মুকুল। তারপর একে একে সব বাঁধা পেড়িয়ে মেহুলের খোঁজ পেলেও মেহুলকে বাঁচাতে নিজেই জড়িয়ে পরে বাঁচা মরার লড়াইয়ে।

পাপবাজার গল্পে, নারী নির্যাতন, মানব পাচার ও মাদকের নেশায় যুব সমাজের নানান দিক তুলে ধরা হয়েছে। “পাপবাজার” চলচ্চিত্রটি সম্পর্কে জানতে চাইলে পরিচালক অনিক কান্তি সরকার বলেন, “আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণের সীমাবদ্ধতা অনেক, শত প্রতিকূলতার মাঝেও দর্শকদের ভাল একটি কাজ উপহার দিতে চেয়েছি। আমাদের শিল্পী ও কলাকুশলীরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন কাজটির পেছনে। দর্শক ও সমালোচকদের ভালবাসা পেলে আমাদের পরিশ্রম সার্থক”।

“পাপবাজার” কবে এবং কোথায় মুক্তি দেয়া হবে এ বিষয়ে প্রযোজক জানান, “আগামী ঈদে মুক্তি দেয়া হবে এবং মুক্তির আগে একটি প্রিমিয়ার শো হবে ” “খুব শীঘ্রই মুক্তি পাবে পাপবাজার চলচ্চিত্রের টাইটেল সং ‘দুনিয়াটা পাপের বাজার’। গানটি লিখেছেন শাহীন রেজা রাসেল, কণ্ঠ দিয়েছেন জাহিদ মোহাম্মদ,সুর ও সঙ্গীতায়োজন করেছেন এস.এম নাসির ।
চলচ্চিত্রটিতে চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কমল চন্দ্র দাস। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন ফকরুল ইসলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ডিজাইন করেছেন ভারতের টলিগঞ্জের আয়ুশ দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com