মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

মেহেদির রং গাঢ় করার সহজ ৫ কৌশল

  • আপডেট সময় সোমবার, ২ মে, ২০২২, ৭.৩৮ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

ঈদ মানেই রমনিদের হাতে হাতে বাহারি মেহেদির ডিজাইন। মেহেদি ছাড়া যেন ঈদের আনন্দে পূর্ণতা আসে। ছোট-বড় সবাই চাঁদ রাতে মেহেদি উৎসবে মেতে ওঠে। কষ্ট করে মেহেদি পরলেও অনেক সময় দেখা যায়, এর রং ঠিকমতো বসেনি। তখন অনেকেরই মন খারাপ হয়ে যায়।

তাই ঈদ উৎসবে মেহেদি ব্যবহার করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। তা হলেই পাবেন মেহেদির গাঢ় রং। জেনে নিন মেহেদির রং গাঢ় করার কৌশল-

>> মেহেদি ব্যবহারের আগে হাত-পা শেভ কিংবা ওয়াক্স করবেন না। ফলে ত্বকের উপরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। তাই পরে ওই ত্বকে মেহেদি ব্যবহার করলে গাঢ় রং পাওয়া যায় না। মেহেদি লাগানোর অন্তত ৩-৪ দিন আগে এসব কাজ সম্পন্ন করুন।

>> গাঢ় রং পেতে উৎসব বা অনুষ্ঠানের অন্তত ২৪ বা ৪৮ ঘণ্টা আগে মেহেদি ব্যবহার করুন। সেইসঙ্গে সর্বোচ্চ ৭-১২ ঘণ্টা মেহেদি হাতে রাখুন। তাহলেই পাবেন গাঢ় রং।

>> মেহেদি কিছুটা শুকানোর পর একটি তুলোর বল লেবুর রস ও চিনির মিশ্রণে ডুবিয়ে ব্যবহার করুন। তারপর মেহেদি পুরোপুরি শুকিয়ে গেলে এটি ঘঁষে তুলে ফেলুন। তবে লেবু ও চিনির দ্রবণ অতিরিক্ত ব্যবহার করবেন না।

>> সরিষার তেল ব্যবহার করুন মেহেদির স্থানে। তারপর একটি ব্যান্ডেজ দিয়ে স্থানটি ঢেকে ঘুমিয়ে পড়ুন রাতে। সকালে দেখবেন মেহেদির রং অনেকটাই গাঢ় হয়েছে।

>> অন্যদিকে সাবান পানি দিয়ে কখনো মেহেদি তুলবেন না। এমনকি মেহেদি তুলে ফেলার পরও কমপক্ষে ১২ ঘণ্টা ওখানে পানি লাগাবেন না। তথ্য সূত্র: অনলাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com