শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীর মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১২.৩২ এএম
  • ১৮৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ এপ্রিল) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত বন্দীর নাম মোস্তফা কামাল (৩৭)। তিনি জামালপুরের মাদারগঞ্জ থানার ফাজিলপুর এলাকার মৃত জাফর আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২–এর জেলার মো. আবু সায়েম জানান, কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে মোস্তফাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেলার জানান, মৃত মোস্তফা কামাল মাদক মামলায় কারাগারে ছিলেন। কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের ২৬ অগাস্ট তাকে এই কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com