শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোনো বিষয়ে প্রাপ্তবয়স্ক সন্তানের সঙ্গে জোর জবরদস্তি করা যাবে না :হাইকোর্ট

  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৮.৩১ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে

এক রিটের শুনানিতে হাইকোর্ট বলেছেন, ‘সন্তানের সঙ্গে বাবা–মাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। সন্তানের চাওয়া–পাওয়ার মূল্য দিতে হবে। কোনো বিষয়ে প্রাপ্তবয়স্ক সন্তানের সঙ্গে জোর জবরদস্তি করা যাবে না।

 রাজধানীর উত্তর মুগদাপাড়ার বাসিন্দা ১৯ বছরের কানাডীয় তরুণী লামিসা ইসলামের বাবা–মার উদ্দেশে আদালত বলেন, ‘তাকে ফ্রিডম দিতে হবে। সে কানাডায় যেতে চায়, সেখানে পড়তে চায়। বাবা–মাকে সেই সুযোগ তৈরি করে দিতে হবে। দুয়ার বন্ধ রাখা চলবে না।

পরে আদালত ১৯ বছরের কানাডিয়ান ওই তরুণীর ল্যাপটপে ইন্টারনেট সংযোগ এবং তাকে মোবাইল ফোন ব্যবহার করার সুযোগ দিতে নির্দেশ দেন। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই তরুণী বাবা–মায়ের কাছে থাকবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

১৯ বছর বয়সি কানাডীয় তরুণীকে গৃহবন্দি রাখার অভিযোগের রিটের শুনানিতে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে তরুণীর বাবা–মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট অজি উল্ল্যাহ। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আজিম উদ্দীন পাটোয়ারী। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। এ ছাড়া কানাডীয় হাইকমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শুনানিকালে তরুণীর বাবা–মায়ের আইনজীবী অ্যাডভোকেট অজি উল্ল্যাহ বলেন, ‘মাইলর্ড তরুণী বাবা–মায়ের বাসায় রয়েছে। এখানে গৃহবন্দি করে রাখার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। তাকে বিভিন্ন সময়ে বাইরে ঘুরতে নেওয়া হয়েছে।’ এ সময় আদালত খাস ক্যামরায় তরুণীকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। মূলত তরুণী নিজে কানাডায় ফিরে যেতে চান। তাঁর সঙ্গে তার বাবা–মাও যাবে বলে জানায়। পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

এর আগে গত ৫ এপ্রিল ১৯ বছরের তরুণীর অসম্মতিতে তাকে ১০ মাস ধরে আটক রাখা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ওইদিন দুপুরে মুগদা থানার পুলিশ ও তার বাবা–মা তরুণীকে নিয়ে আদালতে হাজির হয়।

রিটের নথি থেকে জানা যায়, ১৯ বছরের ওই তরুণী লামিসা ইসলামের জন্ম কানাডায়। তিনি জন্মসূত্রে কানাডার নাগরিক। কানাডার টরন্টোর একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তার বাবা তাজুল ইসলাম ও মা শামীমা নাজনীন কানাডায় থাকতেন। ১০ মাস আগে তার বাবা–মা বেড়ানোর কথা বলে তাকে নিয়ে বাংলাদেশে আসেন। এরপর ওই তরুণী কানাডায় ফিরে যেতে চাইলেও তাকে যেতে দেওয়া হয়নি।

রিট আবেদনে বলা হয়েছে, তরুণীর কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে তাকে তার নানী ও মা সব সময় বাসায় বন্দি করে রাখেন। এক পর্যায়ে ওই তরুণী ল্যান্ড ফোনে কানাডা সরকার ও ঢাকায় কানাডীয় হাইকমিশনকে তাকে জোরপূর্বক ঘরবন্দি করে রাখার কথা জানান। ওই তরুণী কানাডায় ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানান।

গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর মুগদা থানায় কানাডীয় হাইকমিশন থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তারপর হাইকমিশনের পক্ষে মানবাধিকার সংগঠন ব্লাস্ট, আইন ও সালিশ কেন্দ্র হাইকোর্টে রিট করে। রিটে পুলিশের আইজি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ওই তরুণীর বাবা–মাকে বিবাদী করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com