শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গায় মোটরসাইকেলের ৩ আরোহীর উপর সন্ত্রাসী হামলা। নিহত ২ আহত ১

  • আপডেট সময় শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৩.০৬ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের পোদ্দার বাজারে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মোটরসাইকেলের ৩ আরোহীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে । এসময় সোলেমান শরীফ (৩৫) ও কামরুল মাতুব্বর (৩৫) ঘটনাস্থলেই মারা যায়। আহত আমিনুল মাতুব্বর(৪০)। এদের সবার গ্রাামের বাডি় তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে।

জানা গেছে, পোদ্দার বাজার থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে গ্রামের বাডি় জান্দির উদ্দেশ্যে রওনা দেয়। বাজার পার হতেই আগেই ওত পেতে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তিন আরোহীকে এলোপাথারি কোপায়। এসময় ঘটনাস্থলেই সোলেমান শরীফ মারা যায়। গুরুত্বর আহত ২ জনকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে আনলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত কামরুল মাতুব্বরকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় প্রেরন করা হয়।ঢাকায় নেওয়ার পথেই কামরুল মারা যায়।
খবর পেয়ে ভাংগা থানা পুলিশ নিহত সোলেমানের লাশ উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com