শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পল্লবীতে মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে ৪ জন গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ১০.৫৪ পিএম
  • ৫৯০ বার পড়া হয়েছে

পল্লবী এলাকায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে করা মামলায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ জাহাঙ্গীর আলম ওরফে আকাশ, অমরেশ চন্দ্র ঘোষ, মোঃ কফিল উদ্দিন চৌধুরী ও মোঃ তরিকুল ইসলাম ওরফে রবিন।

সোমবার (৪ এপ্রিল ২০২২) তারিখে তেজগাঁও থানার কাওরান বাজারের শাহ আলী টাওয়ারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পল্লবী জোনাল টিম।

গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোঃ মোস্তফা কামাল, পিপিএম-সেবা জানান, গ্রেফতারকৃতরা ফেইসবুকে ‘পূর্বাচল ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ নামক ভুয়া কোম্পানির ডিলারশিপ নিয়োগের বিজ্ঞাপন প্রচার করে। বিজ্ঞাপন দেখে টাঙ্গাইলের মোঃ শফিকুল ইসলাম তাদের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে গ্রেফতারকৃতরা ভিকটিমের সাথে ডিলারশিপ চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহের কথা বলে ভিকটিমের কাছে থেকে ৯ লাখ টাকা আত্মসাৎ করে। অতপর কোম্পানির অফিস ও যোগাযোগের নাম্বার পরিবর্তন করে ফেলে। উক্ত অভিযোগে পল্লবী থানায় গত ১৫ নভেম্বর ২০২১ তারিখে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তেজগাঁও থানার কাওরান বাজারের শাহ আলী টাওয়ার হতে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ভুয়া ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির ডিলার নিয়োগের নামে সংঘবন্ধ প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের সক্রিয় সদস্য। তারা আলিবাবা ফুড, বৈশাখী ফুড, শাহজালাল ফুড, ইসলামী ফুড ও ডাচ বাংলা ফুড নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিদের সাথে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের পল্লবী থানায় রুজুকৃত মামলায় পুলিশ রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএমপি গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে পল্লবী জোনাল টিমের টিম লিডার মোঃ মোস্তফা কামাল, পিপিএম-সেবা এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com