শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৬.২৩ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান বলেন, ভাঙ্গায় এখন সবচেয়ে বড় সমস্যা মাদক,এই মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আইনশৃংখলা বাহিনিকে আর কঠোর ভুমিকা পালন করতে হবে। আমরা ভাঙ্গা উপজেলাকে সারাদেশের উন্নয়নের রোল মডেল বানাতে চাই। সবাই মিলেমিশে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, সরকার আমাকে ভাঙ্গা পাঠিয়েছেন জনগনের সেবা করার জন্য,আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। আমি রাতদিন কাজ করব আর আপনারা কাজে ফাকি দিবেন,এটা আমি হতে দিবনা। সবাইকে সরকারের নির্দেশ মেনে কাজ করতে হবে। আমি চেস্টা করব আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে। আমাকে আপনারা সাহায্য করবেন যাতে করে ভালভাবে কাজ করতে পারি।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান পারুলি বেগম,ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আসলাম , কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার,ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর তাহসান, চুমুরদি ইউপি চেয়ারম্যান সোহাগ,কালামৃধা ইউপি চেয়ারম্যান রেজাউল মাতুব্বর, তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান সহসকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন,আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com