মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে ক্যামিকেলের দোকান ভ্রাম্যমান আদালতের অভিযান ৫ ফার্মেসীর জরিমানা

  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২০, ৭.২৯ পিএম
  • ৩৬১ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনীতে অবস্থিত শাহেদ এন্ড ব্রাদার্স ক্যামিকেলের একটি দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীনভাবে খাদ্য ক্যামিকেল বিক্রি ও অন্য প্রতিষ্ঠানের নামে লেবেল তৈরী করার অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিকের ১ লাখ টাকা জরিমান করা হয়।
একই সঙ্গে সদর হাসপাতালের সামনে লাইসেন্সবীহীন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ৫ ফার্মেসীর ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সদর হাসপাতালে দালালদের দৌরাত্ব রোধে অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, একতা ফার্মেসী ও চৌধুরী মেডিকেল হলের ড্রাগ লাইসেন্স না থাকায় ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং খান মেডিকেল হল, প্রীতি ফার্মেসী ও বেলালের ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যাওয়ায় ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেকের ৬ মাসের করে কারাদন্ডাদেশ দেয়া হয়। অপর দিকে নানা অনিয়ম পাওয়ায় একটি ক্যামিকেলের দোকান সিলগালা ও ১ লাখ টাকা জরিমান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com