সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গুমে সশস্ত্র বাহিনী জড়িত নয়; কিছু সেনা কর্মকর্তারা দায়ী : গুমবিষয়ক তদন্ত কমিশন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮.১৭ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলাদেশে জোরপূর্বক গুমের সঙ্গে সেনাবাহিনী ও নৌবাহিনীর কিছু কর্মকর্তা জড়িত থাকলেও প্রতিষ্ঠান হিসেবে সশস্ত্র বাহিনী দায়ী নয় বলে মন্তব্য করেছে জোরপূর্বক গুমবিষয়ক তদন্ত কমিশন।

গতকাল বুধবার (১৯ জুন) রাজধানীতে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, “সেনাবাহিনী ও নৌবাহিনীর অনেক কর্মকর্তা ডিজিএফআই, এনএসআই ও র‍্যাবের মতো সংস্থায় কর্মরত ছিলেন। তাদের কেউ কেউ গুমের ঘটনায় জড়িত ছিলেন। তবে সেনাবাহিনী বা নৌবাহিনী প্রতিষ্ঠান হিসেবে এই গুমে জড়িত ছিল না।”

কমিশনের সদস্য ও মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, “সেনাবাহিনী এই ধরনের ঘটনা সম্পর্কে অবগত ছিল, কিন্তু প্রতিষ্ঠানগতভাবে তারা দায়ী ছিল না।”

বিচারপতি মইনুল জানান, কমিশন এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ পর্যালোচনা করে ২৫৩টি জোরপূর্বক গুমের ঘটনার প্রমাণ পেয়েছে। এই সংক্রান্ত দ্বিতীয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই তথ্য প্রমাণ করে যে, নিরাপত্তা সংস্থার আড়ালে দীর্ঘদিন ধরে গুমের সংস্কৃতি চলমান ছিল, যা মানবাধিকার লঙ্ঘনের একটি গুরুতর উদাহরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com