বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত বাংলাদেশি ১ লাখ কর্মী নেওয়ার প্রস্তাবে সম্মত রাশিয়া অনার্সে বাংলা-ইতিহাসের মতো মৌলিক বিষয় বাদের পরিকল্পনা নেই :শিক্ষামন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে :যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে সীমান্ত সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে শূন্যরেখায় আটকে থাকা সব নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারত নোটিশের জবাব দিতে আদ-দ্বীন হাসপাতালকে ২ দিনের সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যু

খুলনায় অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার : অপহরণকারী গ্রেপ্তার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮.১৪ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

খুলনায় অপহৃত নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তরুণ দাকোপ উপজেলার কামারখোলা গ্রামের বাসিন্দা মো. শাহরিয়ার হাসান জিম (২১)। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

পুলিশ জানায়, জেলার দাকোপ উপজেলার কামারখোলা গ্রামে অপহৃত স্কুল ছাত্রীর বাড়ি। প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে একই এলাকার শাহরিয়ার হাসান জিম তাকে উত্ত্যক্ত করতো। স্কুল ছাত্রীর পরিবার বিষয়টি জানার পর জিমকে ওই ছাত্রীকে উত্যক্ত না করতে নিষেধ করে। কিন্তু জিম এতে আরো ক্ষিপ্ত হয়ে গত ১৫ জুন সন্ধ্যায় কালিনগর এলাকা থেকে ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় গত বুধবার ভুক্তভোগীর পরিবার দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই কামারখোলা এলাকা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও জিমকে গ্রেপ্তার করে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত শাহরিয়ার হাসান জিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com