শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহের  পাগলায় নিয়োগ নিয়ে দু`পক্ষের সংঘর্ষে  – ১ জন  নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১.২৫ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমারদাস, ময়মনসিংহ : ময়মনসিংহের পাগলায় মসজিদে তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত জলিল মিয়া (৩৩) মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৮ মার্চ) জুমার নামাজের পর পাগলার থানার মশাখালী ইউনিয়নের মশাখালী মধ্যপাড়া গ্রামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জলিল মিয়া ওই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। তিনি আনসার বাহিনীতে চাকরি করতেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, শুক্রবার জুমার নামাজের পর মধ্যপাড়া বায়তুল ফালা জামে মসজিদের তারাবির নামাজের ইমাম নিয়োগ নিয়ে আলোচনা হয়। একপর্যায়ে দুই বাগবিতণ্ডার পর আব্দুল আউয়াল তার লোকজন নিয়ে জলিল মিয়ার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বলেন, এ ঘটনায় মঙ্গলবার (২২ মার্চ) রাতে নিহতের বড় ভাই আজিজুল হক বাদী হয়ে মামলা করেন। সে মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com