শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁ গুদামে মিললো ২০ হাজার লিটার তেল এক ব্যবসায়ীকে জরিমানা   

  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২, ২.১৬ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ নিয়ামতপুর উপজেলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে দোকান মালিককে জরিমানা করা হয়েছে। শনিবার(১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উপজেলা পরিষদের মেইন গেট সংলগ্ন বাজারের পাশে চাতালের গুদামঘরে অভিযান চালিয়ে ২০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোকান মালিক হুমায়ূন কবিরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশে সয়াবিন তেলের কোনো সংকট নেই। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা জেলা (এনএসআই) এর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ সংলগ্ন বাজারে মেসার্স হাবিবা স্টোরে অভিযান চালিয়ে ১০০ টি ড্রামে ২০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
তিনি আরোও বলেন, সয়াবিন তেল মজুদ রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মজুতকৃত ২০ হাজার লিটার তেল আগামী ৫ দিনের মধ্যে সরকারি বাজার মূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া হুমায়ূন কবির লাইসেন্সবিহীন অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে। ব্যবসায়িক লাইসেন্স আগামী ৫ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে নির্দেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। উপজেলা প্রশাসন, এনএসআই ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com