শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৭.৫২ পিএম
  • ৫৮০ বার পড়া হয়েছে

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ নাজমুল হোসেন ও সুলতান গাজী।

বুধবার (১৬ মার্চ ২০২২) সন্ধ্যা ৭:৪৫ টায় বিমানবন্দর গোলচত্ত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে আন্তর্জাতিক বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বিএম ফরমান আলী, পিপিএম জানান, দুইজন মাদক ব্যবসায়ী বিমানবন্দর গোলচত্ত্বরের পূর্ব পাশে হোটেল ওয়ান্ডার ইনের সামনে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় ২ কেজি গাঁজাসহ নাজমুল ও সুলতানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আন্তর্জাতিক বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com