শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত একাধীক

  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৮.১৯ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় গট্রি ইউনিয়নের ভাসুয়ার কান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষের ঘটনায় একাধীক ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে। গত ১৩ ই মার্চ রবিবার এ সংঘর্ষের ঘটনায় ধলামিয়াসহ ৭ জনকে পিটিয়ে রক্তাত্ব জখম করেছে প্রতিপক্ষ। স্থানীয় দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এর মধ্যে লিখন শেখ নামে এক যুবকের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। ধলামিয়া এর অভিযোগ সুত্রে জানা যায়, রবিবার আনুমানিক সকাল ৮ ঘটিকার সময় একই গ্রামের প্রতিপক্ষ দেলোয়ার মাতুব্বর (৫০) এর বাড়ির সামনে দিয়ে বাজারে যাওয়ার সময় দেলোয়ারসহ অন্তত ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি সোঠা ও বিভিন্ন দেশিয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত ভাবে হামলা চালায় ধলামিয়ার উপর। এ সময় তার ডাকচিৎকারে পাশ্ববর্তি বাড়ির লিখন শেখ (২৫), শামিম শেখ (২৮), দুলাল শেখ(৫২), আনসার মাতুব্বর(৩৫), জামান মুন্সি (৩৬), মুরাদ শেখ(৪০)সহ ৭জন বাঁধা দিতে এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে রক্তাত্ব জখম করে। এসময় হামলাকারি দেলোয়ার মাতুব্বরসহ তার সমর্থন কারি শওকত হায়দার (৪৮), সাকু মাতুব্বর (৩৫), পারভেজ মাতুব্বর (৩৮), হাসান শেখ (৪০), জয়নাল শেখ (৪৫), মিজান মাতুব্বর (৪৬), বিল্লাল মাতুব্বর (৫০), বাদল মাতুব্বর (৪৫), তৈয়াব শরীফ (৫০) হেলাল মাতুব্বর (৪৬), রাসেল কাজী (৪০) মুন্নু শেখ (৫০), রিপন মাতুব্বর (৩৬)সহ অন্তত ১৪/১৫ জন সংঘবদ্ধ হয়ে তাদের উপর হামলা চালায়। এসময় গট্রি ইউনিয়নের ৩ নং আওয়ামীলীগ সভাপতি ধলামিয়াকে উদ্ধারে আসা ঐ ব্যক্তিদের উপর দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ছেনদা, রামদা, বল্লম, টেটা দিয়ে হামলা চালিয়ে রক্তাত্ব জখম করে। তবে প্রতিপক্ষ দেলোয়ার গংদের সমর্থনকারিরাও হামলা শিকার হয়েছে বলে জানা যায়। এদিকে ধলামিয়াসহ হাসপাতালে ভর্তিরত রোগীদের বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানান, লিখন নামের  একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। তবে অন্যান্য আহতদের চিকিৎসার পর বর্তমানে তাদের অবস্থার উন্নত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, বিএনপির সমর্থকারী দেলোয়ার মাতুব্বর স্থানীয় আওয়ামীলীগ নেতাদের হাত করে নিজেকে আওয়ামীলীগ নেতা পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরেই এলাকায় আধিপত্ত বিস্তারের চেষ্টা চালিয়ে আসছে। এ ছাড়াও দলীয় প্রভাব ব্যবহার করে নানা এলাকার ছোট খাটো বিষয়কে বড়ো করে দুপক্ষের সমোঝতার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে থাকে বলে জানান একই এলাকার লিটন ফকির, ইমরান, রাহাত মাতুব্বর, মসজিদেরও সভাপতি হামিদ মাতুব্বর, পারুলী বেগম, ফাতেমা বেগম, আমেনা বেগমসহ একাধীক স্থানীয় জনতা। এই আওয়ামীলীগের অনুপ্রবেশকারি দেলোয়ার এর সকল অপকর্ম বন্ধপুর্বক আওয়ামীলীগের দলীয় ভামুর্তি রক্ষাসহ এ ঘটনার সুষ্ঠ তদন্তপুর্বক দোষীদের আইনের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহত ধলামিয়াসহ এলাকাবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় কোন পক্ষই মামলা দায়ের করেনি। তবে মামলা প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উক্ত বিষয়ে অভিযুক্ত দেলোয়ার মাতুব্বর এর বক্তব্য জানার জন্য তার বাড়িতে গেলে কাউকেই পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com