শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উত্তর শাহজাহানপুর এলাকা হতে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২, ৮.১৪ পিএম
  • ৩৩১ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকা হতে ৩,২২০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহজাহানপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ জয়নাল ও মোঃ ফজলে রাব্বি। গ্রেফতারকৃত অপর একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম প্রকাশ করা হলো না।

গত সোমবার (১৪ মার্চ ২০২২) রাত ১১:৫৫ টায় উত্তর শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মোল্লা জানান, কতিপয় মাদক ব্যবসায়ী আমতলা মোড়ের উত্তর শাহজাহানপুরের এইচ এ স্টীল কিং নামক দোকানের সামনে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় এসআই মোঃ জামাল হোসেনের নেতৃত্বে শাহজাহানপুর থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উত্তর শাহজাহানপুর এলাকা হতে ৩,২২০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার,২২০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com